বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সৌদিতে বাড়ি কেনার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ১২:৩০ পিএম

সৌদি আরব সরকার নতুন একটি আইন অনুমোদন করেছে, যার আওতায় ২০২৬ সাল থেকে নির্দিষ্ট অঞ্চলে বিদেশি ব্যক্তি ও কোম্পানি জমি ও বাড়ি কিনতে পারবে। এটি ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ, যার লক্ষ্য বৈচিত্র্যময়, টেকসই ও বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তোলা।

প্রথম ধাপে রিয়াদ, জেদ্দা এবং আরও কিছু নির্ধারিত শহরে বিদেশিদের জন্য সম্পত্তি কেনার অনুমোদন থাকবে। তবে মক্কা ও মদিনার মতো ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বসম্পন্ন এলাকায় বাড়ি কিনতে চাইলে বিশেষ অনুমোদন লাগবে।

নতুন আইনটি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে, ‘ইস্তিতা’ নামের একটি সরকারি প্ল্যাটফর্মে ১৮০ দিনের মধ্যে নিয়মনীতি এবং অনুমোদিত এলাকার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। সেইসঙ্গে জনমত গ্রহণ করা হবে।

বিদেশি ব্যক্তি ও কোম্পানিরা আবাসিক ও বাণিজ্যিক উভয় ধরনের সম্পত্তি কিনতে পারবে। এই সিদ্ধান্তের পেছনে মূল উদ্দেশ্য হলো, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রিয়াদ, জেদ্দা এবং নিওম প্রজেক্টে গতি আনা, আবাসন সংকট মোকাবিলা, সৌদি নাগরিকদের স্বার্থ রক্ষা, দেশটিকে মধ্যপ্রাচ্যের বিনিয়োগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত রিয়াদ ও জেদ্দাকে ভবিষ্যতের বিনিয়োগ হটস্পটে পরিণত করতে পারে, যেমনটি হয়েছে দুবাই, আবু ধাবি বা দোহার ক্ষেত্রে।

উল্লেখযোগ্য, ‘ইস্তিতা’ ওয়েবসাইটে নিয়মিত নজর রাখার আহ্বান জানানো হয়েছে। সেখানেই বিস্তারিত নীতিমালা, অনুমোদিত অঞ্চল এবং প্রয়োজনীয় অনুমতির প্রক্রিয়া জানানো হবে।

সূত্র: গালফ নিউজ, মিডল ইস্ট আই

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সৌদি   প্রবাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close