প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১:২৪ পিএম

রাজধানীর কলাবাগানে ভুয়া পুলিশ সেজে প্রতারণার সময় মোহাম্মদ বাবু মিয়া নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাতে সেনাবাহিনী ও কলাবাগান থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে বাবুর সহযোগী সিয়াম পালিয়ে গেছে।
পুলিশ জানায়, তার বাসায় অভিযান চালিয়ে পুলিশের একাধিক পোশাক ও খেলনা রিভলবার উদ্ধার করা হয়েছে। আসামি বাবুর বিরুদ্ধে মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ৮টি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার দীর্ঘদিন ধরে ভুয়া পুলিশ সেজে প্রতারণার কথা স্বীকার করেছে। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা হয়েছে। পলাতক সিয়ামের সন্ধানে পুলিশের অভিযান চলছে।
স্বদেশ প্রতিদিন/এমএম