প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ১:৪৮ পিএম আপডেট: ০৯.০৭.২০২৫ ২:১১ PM

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে এসেও আত্মীয় স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠে। বিকাল ৪ টা থেকে অপেক্ষা করতে থাকে স্বজনরা। নিহতের ৩ বছরের শিশু কন্যা আয়েশা তার দাদির কোলে চড়ে এসেছে বিএসএফের গুলিতে নিহত বাবা ইব্রাহিম বাবুর লাশ নিতে।
অবশেষে ৭ দিন পর গত মঙ্গলবার (৮জুলাই) রাত ৯ টার দিকে বিএসএফের গুলিতে নিহত কৃষকের লাশ ফেরত দেয়া হয়েছে। দর্শনা সীমান্তের ৭৬ পিলারের কাছে বিজিবি-৬ ব্যাটালিয়ন দর্শনা কোম্পানি কমান্ডার ও ৩২ ব্যাটালিয়ন বিএসএফের গেদে কোম্পানী কমান্ডেন্টের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ভারতের নদীয়া জেলার কৃষ্ণ নগর থানা পুলিশ দর্শনা থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করেন।
দর্শনা থানার ওসি মো. শহিদ তিতুমির জানান,যথাযথ আইন ও নিয়ম মেনেই লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ গত বুধবার ২ জুলাই দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মো. নুর ইসলামের ছেলে কৃষক ইব্রাহিম বাবু (২৭) স্থানীয় সীমান্তের ৭৯ পিলারের কাছে গরুর ঘাস কাটতে গেলে টহল বিএসএফের গুলিতে নিহত হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর আসিব মাহমুদ ও বিএসএফের ৩২ ব্যাটালিয়ন এর কমান্ডেন্ট শ্রী সুজিত কুমার লাশ হস্তান্তর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বদেশ প্রতিদিন / কেআইকে