বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কাঁদতে কাঁদতে বিমানবন্দরে নোরা ফাতেহি, কী ঘটেছিল?
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১১:৩০ AM

হঠাৎ করেই কাঁদতে কাঁদতে বিমানবন্দরে প্রবেশ করলেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। বিভিন্ন অনুষ্ঠানে, সোশ্যাল মিডিয়ায় কিংবা পাপারাজ্জিদের ফ্রেমে তাকে বেশির ভাগ সময় হাসি-খুশি দেখা যায়। কিন্তু বিমানবন্দরে প্রবেশের সময় তার অশ্রুসিক্ত হওয়ার করণ কি হতে পারে?

রবিবার (৬ জুলাই) অশ্রুসিক্ত অবস্থায় নোরা ফাতেহির এয়ারপোর্টে প্রবেশ করতে দেখা যায়। তার মুখের অভিব্যক্তি স্পষ্ট জানান দেয় যে, তিনি ভালো নেই, মনে কোনো কষ্ট পেয়েছেন। তবে তাকে দেখে ভক্তরা ছবি তুলতে আসলে তাদের সরিয়ে দেন নোরা ফাতেহির দেহরক্ষী। দেহরক্ষীর অভিব্যক্তিও স্পষ্ট জানান দেয় যে, মন ভালো নেই নোরার। 

এদিন নোরার পরনে ছিল কালো প্যান্ট ও কালো লম্বা হাতা জ্যাকেট। খোলা চুল, চোখে কালো রঙের সানগ্লাস আর হাতে একটি ব্যাগ। এমন বেশে মুম্বাই এয়ারপোর্টে গাড়ি থেকে নামেন। এ সময় চোখে সানগ্লাস থাকলেও তারই আড়ালে চোখ থেকে গড়িয়ে পানি পড়তে দেখা যায়।

এ ভিডিও প্রকাশ হওয়ার পর থেকেই অনুরাগীদের প্রশ্ন, ঠিক কী কারণে কান্না করছেন নোরা ফাতেহি? তার এ মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ অবশ্য জানা যায়নি। তবে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা ধারণা করছেন- কাছের কোনো মানুষকে হারিয়েছেন এ তারকা।

বিমানবন্দরে আসার এক ঘণ্টা আগেই নোরা তার সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।’

এই পোস্ট এর মাধ্যমে কি ইঙ্গিত দিতে চেয়েছেন নোরা ফাতেহি। তবে কি আপনজন হারিয়েছেন এ অভিনেত্রী? এ বিষয়ে এখনো তিনি কিছু প্রকাশ করেননি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নোরা ফাতেহি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close