বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হবিগঞ্জের বৈষম্যবিরোধী আন্দোলনের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১১:৪৫ AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার বহিষ্কার হওয়া যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

রবিবার (৬ জুলাই) রাত ৯ টার দিকে হবিগঞ্জ শহরের কিবরিয়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তারা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সাহাবুদ্দিন শাহীন।

তিনি বলেন, ‘শহরের কিবরিয়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তারা হয়েছে। তাকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার শাখার সদস্য সচিব আহমদ রেজা হাসান মাহদীসহ চারজন নেতাকর্মীর ওপর হামলার মামলার প্রধান আসামি সাকিব।’

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত ৯ মে বিক্ষোভ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে পুরাতন হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটের সামনে মাহদী ও তার সঙ্গীরা হামলার শিকার হন। এতে মাহদীসহ চারজন গুরুতর আহত হন।

এর দুদিন পর হবিগঞ্জ সদর মডেল থানায় সাকিবকে প্রধান আসামি করে মামলা করেন মাহদী। পরে সাকিবের দুই সহযোগী এবং মামলার আসামি নুর আলম চৌধুরী ও রেজাউল হাসান রাজু নামে দুইজনকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

এর আগে, গত ৬ মে ‘শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, সহিংসতা ও মামলা বাণিজ্যের’ অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাকিবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   বৈষম্যবিরোধী আন্দোলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close