বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিআর নিয়ে ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিক আলোচনা শুরুই হয়নি : নজরুল ইসলাম খান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ২:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরুই হয়নি।”

আজ রবিবার (৬ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম বলেন, “খুব চিন্তাভাবনা করে বড় পরিবর্তন করতে হয়। কোনো বিশেষ দলের সুবিধার জন্য পরিবর্তন চাওয়া ঠিক নয়। জনগণের স্বার্থেই সংস্কার করতে হবে।’’

তিনি বলেন, “একেক দেশে একেক রকম পদ্ধতি রয়েছে গণতন্ত্র কার্যকর করার। তেমনি পিআর পদ্ধতি হলো একটা ধারণা। এটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে কার্যকর হয়। যারা এই পদ্ধতির কথা বলছেন, কীভাবে সেই পিআর বাস্তবায়ন হবে এ ব্যাপারে কোনো কথা বলছেন না। তাহলে এ বিষয়ে একটা অস্পষ্ট ধারণা থেকে যাচ্ছে। এটা শুধু আলোচনার জন্য আলোচনা হচ্ছে।’’
 
তিনি আরো বলেন, ‘‘এ রাষ্ট্র জনগণের, সিদ্ধান্ত দেয়ার মালিকও তারা। আমরা শুধু কীভাবে ভোটটা দেব এজন্য একটা ইভিএম পদ্ধতি চালু করা হয়েছিল। এই পদ্ধতি সম্পর্কে জনগণকে বোঝাতে অনেক প্রচারপ্রচারণা হয়েছে, যারা এই পদ্ধতি কার্যকর করবে তাদেরও অনেক প্রশিক্ষণ দেয়া হয়েছিল। সেখানে যারা গেছেন তাদের ভাতা নিয়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। আবার তাদের মাধ্যমে সারা দেশে জনগণকেও প্রশিক্ষিত করার চেষ্টা হয়েছে। এরপরও আজ পর্যন্ত ইভিএম পদ্ধতি কিন্তু কার্যকর হয়নি। এটাতো শুধু কীভাবে ভোটটা দেবে সেটা। আর পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেয়া।’’ 


স্বদেশ প্রতিদিন/আইএমএস

   



আরও সংবাদ   বিষয়:  পিআর   ঐকমত্য   কমিশন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close