সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      ● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      
মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ২:২৪ পিএম আপডেট: ০৬.০৭.২০২৫ ৫:০৯ PM

দৈনিক ‘আমার দেশ’ সম্পাদক ড. মাহমুদুর রহমান এর মাতা রত্নগর্ভা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রোববার (৬ জুলাই) ভোরে রাজধানীর মগবাজারস্থ বারাকাহ কিডনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

অধ্যাপিকা মাহমুদা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘অধ্যাপিকা মাহমুদা বেগম এর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও প্রতিবেশীদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। ধর্মপ্রাণ ও পরোপকারী মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম প্রতিবেশীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান অধ্যাপিকা মাহমুদা বেগম মেধা ও যোগ্যতা দিয়ে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছিলেন, যারা স্ব স্ব পেশায় প্রতিষ্ঠিত।’

বিএনপি মহাসচিব শোকবার্তায় অধ্যাপিকা মাহমুদা বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি   মির্জা ফখরুল ইসলাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close