বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
আওয়ামী লীগ দেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি: ড. মঈন খান
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৩:৫৫ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের বিষয়ে জনগণ অবগত। জিয়াউর রহমানের পর দলটি দীর্ঘসময় দেশকে শাসন করেছে। কিন্তু আওয়ামী লীগ দেশে কখনোই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি।

শনিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত 'শহীদ জিয়া ও  বাংলাদেশি জাতীয়তাবাদ' শীর্ষক আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি আল মুজাহিদী, কবি হাসান হাফিজ, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান প্রমুখ। 

মঈন খান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙ্গালীর জাতীয়তাবাদের মধ্যে সমস্যা দেখেছিলেন। তিনি নিজে সমস্যাটির সমাধান খুঁজে বের করেছিলেন। তা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান সবক্ষেত্রে জাতীয়তাবাদী নীতি মেনেই দেশকে এগিয়ে নিয়েছিলেন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়ার জাতীয়তাবাদী ধারণার বিস্তৃতি ছিল বিশাল। তার অর্থনীতি, রাজনীতি ও অকুতোভয় দেশপ্রেম সর্বক্ষেত্রের মূল ভিত্তি ছিলো এই জাতীয়তাবাদ। তিনি একদলীয় স্বৈরতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আওয়ামী লীগ   ড. মঈন খান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close