বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রকাশিত হলো জুলাই গণঅভ্যুত্থানের চারটি পোস্টার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৪:০০ পিএম আপডেট: ০৫.০৭.২০২৫ ৪:০৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আয়োজিত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’র অংশ হিসেবে প্রকাশিত হলো পঞ্চম পোস্টার, ‘গণলুটতন্ত্রী’

আজ শনিবার (৫ জুলাই) অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় এ পোস্টারটি প্রকাশ করে।

পোস্টটি প্রকাশ করে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বলা হয়, “আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি এসেছি মানুষকে দিতে, স্বৈরশাসক শেখ হাসিনা এমন কথা বলতে বলতে ফেনা তুলে ফেললেও ভেতরের দুর্নীতির চিত্র এখন উন্মোচিত।”
 
প্রকাশনায় আরো বলা হয়, “আওয়ামী লীগ শাসন আমলে যে চরম মাত্রায় দুর্নীতি সংঘটিত হয়েছে এটি তারই প্রতিফলন। শিল্পী দেবাশিস চক্রবর্তী জুলাই প্রিলিউড সিরিজের ৫-৮ নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে থিম করে।”

আয়োজকরা জানান, শুরুতে দশটি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও সবার অনুরোধ ও অনুপ্রেরণায় শিল্পী পোস্টারের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন। এ সকল পোস্টারে জুলাইয়ে যা ঘটেছিলো এবং কেন জুলাই অনিবার্য হয়ে উঠেছে তার কারণ ফুটে উঠবে।

এর আগে, গত ১ জুলাই প্রকাশ করা হয়েছিলো জুলাইয়ের প্রথম পোস্টার, যার শিরোনাম ছিলো, ‘রাষ্ট্রীয় মদদে গুম’। পরদিন ২ জুলাই প্রকাশ করা হয় জুলাইয়ের দ্বিতীয় পোস্টার, যার শিরোনাম ছিলো ‘বিডিআর ম্যাসাকার’। ৩ জুলাই প্রকাশ করা হয় জুলাইয়ের তৃতীয় পোস্টার, শিরোনাম ছিলো ‘শাপলা ম্যাসাকার’, এবং সর্বশেষ গতকাল (৪ জুলাই) প্রকাশ করা হয় চতুর্থ পোস্টার ‘পরাধীনতার দিনগুলি’।
 
উল্লেখ্য, ১ জুলাই শুরু হওয়া ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ মাসব্যাপী এ কর্মসূচিতে থাকছে স্মারক প্রদর্শনী, পোস্টার প্রদর্শনী, সাংস্কৃতিক আয়োজন এবং আলোচনা সভা।


স্বদেশ প্রতিদিন/এমএএম






আরও সংবাদ   বিষয়:  প্রকাশিত   জুলাই   পোস্টার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close