বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৩:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মগবাজারে পূর্ব নয়াটোলা এলাকায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (৫ জুলাই) সকাল ৭টায় ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। পরীক্ষার্থীর নাম মো. রাগিব নূর নোহান (২০)। তিনি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা যায়।

নিহতের মামা মো. সেলিম বলেন, “নোহানের এইচএসসি পরীক্ষা থাকায় তার রুমে রাত জেগে ভোর পর্যন্ত  লেখাপড়া করেছে। রুম থেকে বের হয়ে পানি খেয়ে হাঁটাহাঁটি করেছে ভোর ৪টা পর্যন্ত। পরে সকালে তার কোনো সারাশব্দ না পেয়ে দরজায় নক করা হয়। তারপরেও কোনো সারাশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় আছে।’’

তিনি আরো বলেন, ‌“উদ্ধার করে সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে কেন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, সে বিষয়ে কিছু বলতে পারছি না।”

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  এইচএসসি   পরীক্ষার্থী   ঝুলন্ত লাশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close