বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিয়ের অনুষ্ঠানে বিক্ষোভ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৩:৩০ পিএম

চিটাগং ক্লাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা এবং বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে ছেলের বিয়ের অনুষ্ঠান চলাকালীন পুলিশে সোপর্দ করতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন একদল তরুণ-যুবক। যারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। এতে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত ১১ টায় শুরু হওয়া বিক্ষোভ চলতে থাকে রাত ১ টা পর্যন্ত।

জানা যায়, আ. লীগ নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে ১০০ বেশি তরুণ-যুবক ক্লাবের মূল ফটকে দিয়ে প্রবেশ করে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা জাহেদুল হককে গ্রেফতারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা চট্টগ্রাম ক্লাব থেকে বের হওয়া প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করতে থাকেন।

এক বিক্ষোভকারী বলেন, ‘প্রশাসন যদি যথাযথ ভাবে দায়িত্ব নিয়ে কাজ করে থাকতো, তাহলে আমাদের এই অবস্থানে আসতে হতো না। জাহেদুল হক একজন চিহ্নিত আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগের দোসর। তার বিরুদ্ধে একাধিক  মামলা রয়েছে। প্রশাসন এতদিনে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই সে প্রকাশ্যে ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাহস পেয়েছে। আমরা চাই, তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘ছেলের বিয়েতে এক আওয়ামী লীগ নেতার অংশ নেওয়ার খবরে একদল লোক বিক্ষোভ করেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিয়ে   আ. লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close