মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
যৌথবাহিনীর অভিযানে নারী মাদক কারবারী আটক
আশুগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১২:৩৩ পিএম আপডেট: ০৫.০৭.২০২৫ ৫:১০ PM

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা, স্কফ ও ইয়াবাসহ শেফালী নামে এক চিহ্নিত নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

আরও পড়ুন

গত শুক্রবার (৪ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার তালশহর পশ্চিমপাড়া হাজী বাড়ি থেকে এই নারীকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মানিক মিয়ার স্ত্রী।

আশুগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনী সূত্রে জানায়, আটককৃত নারী দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসায় জড়িত ছিল এবং নানা কৌশল তিনি মাদক বিক্রি করতেন।

সেনাবাহিনী সূত্র আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী কিছু সদস্য তার বাড়িতে অভিযান চালায়, তার ঘরে থাকা ১০ পিস ইয়াবা, ৩ কেজি গাঁজা, ২ বোতল স্কপ ও ২টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে, জব্দকৃত মালামালসহ এই নারীকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. খাইরুল আলম বলেন, ‘আটককৃত নারী মাদক ব্যবসায়ীকে সেনাবাহিনী আশুগঞ্জ থানায় হস্তান্তর করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই নারী মাদক ব্যবসায়ীর ‍বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

সেনাবাহিনী সূত্র আরও জানায়, দেশকে মাদকমুক্ত রাখতে তাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাদক কারবারী   যৌথবাহিনীর অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close