শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৬ বছর পর ধরা পড়ল ‘গুডু আরিফ’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ৪:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালী থানায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি মো. আরিফুর রহমান ওরফে গুডু আরিফকে আটক করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার মাছের আড়ৎ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, পটুয়াখালী সরকারি কলেজ রোড এলাকায় সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ২০০৯ সালে আদালত আরিফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এছাড়াও, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি পৃথক মামলায় তিন বছরের সাজা পরোয়ানাও রয়েছে। সেই মামলার রায় হওয়ার পরও তিনি আত্মগোপনে ছিলেন এবং পলাতক হিসেবে পুলিশের খাতায় ছিলেন অন্যতম মোস্ট ওয়ান্টেড আসামিদের একজন।

স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী শহরে তিনি একসময় ‘গুডু আরিফ’ বা ‘সন্ত্রাসী আরিফ’ নামে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও অপরাধ সংশ্লিষ্টতার তথ্য রয়েছে। এলাকায় এক সময় তার ব্যাপক দাপট ও সন্ত্রাসী কার্যক্রম ছিল।

পুলিশ সূত্রে জানা যায়,  কয়েক বছর ধরে ছদ্মবেশে ‘বাপ্পী’ নামে নিজেকে পরিচয় দিয়ে এলাকাটিতে ভাসমানভাবে বসবাস করছিলেন আরিফ। চতুর কৌশলে নিজের আসল পরিচয় গোপন রেখে সে দীর্ঘদিন দেশের বিভিন্ন জেলায় পালিয়ে ছিলেন। তবে শেষরক্ষা হয়নি তার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
 
অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।” 


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ধরা   পড়ল   গুডু আরিফ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close