বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১২:৪৩ AM

রাশিয়া আনুষ্ঠানিকভাবে তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের সরকারকে স্বীকৃতি দিয়েছে। বিশ্বে প্রথম কোনো দেশ হিসেবে এই পদক্ষেপ নিল মস্কো। বৃহস্পতিবার (৩ জুলাই) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স'র।

রাশিয়া বলেছে, তারা আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এটি স্পষ্টভাবে তালেবান সরকারকে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার প্রকাশ।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্বাস করি, ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ আমাদের দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে কার্যকর দ্বিপাক্ষিক সহযোগিতার বিকাশে গতি দেবে।

এ স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারের বৈধতা স্বীকার করল। যদিও ২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো পশ্চিমা দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি। মানবাধিকার লঙ্ঘন, নারীশিক্ষা বন্ধ এবং মৌলবাদী নীতির কারণে আন্তর্জাতিক মহলে তালেবান সরকারের স্বীকৃতি প্রশ্নবিদ্ধ ছিল।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এই স্বীকৃতির মধ্য দিয়ে রাশিয়া তালেবান সরকারের সঙ্গে কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার পথ তৈরি করছে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে এবং ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ে তালেবানের সঙ্গে সহযোগিতার ঘোষণা দিয়েছে। এবার রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের মাধ্যমে সম্পর্ক আরও এক ধাপে এগিয়ে গেল।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান   তালেবান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close