প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৪:১৬ পিএম আপডেট: ০৩.০৭.২০২৫ ৮:২৭ PM

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠক থেকে মেটা সিইও মার্ক জাকারবার্গকে বের করে দেওয়ার অভিযোগ ঘিরে চলছে নানা আলোচনা। বিষয়টি ঘিরে ব্যবসায়ী মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলেও ট্রাম্প প্রশাসন বিষয়টি অস্বীকার করেছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, সম্প্রতি এনবিসি নিউজের এক প্রতিবেদনকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। সেখানে দাবি করা হয়, হোয়াইট হাউসে একটি এফ-৪৭ স্টিলথ ফাইটার জেট সম্পর্কিত বৈঠকের সময় জাকারবার্গকে ওভাল অফিস থেকে চলে যেতে বলা হয়। তবে এই দাবি নাকচ করেছে হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা।
প্রতিবেদনে বলা হয়, গত শীতে হোয়াইট হাউস সফরের সময় জাকারবার্গ অপ্রত্যাশিতভাবে ওভাল অফিসে প্রবেশ করেন, যখন ট্রাম্প সামরিক নেতাদের সঙ্গে গোপন বৈঠকে ব্যস্ত ছিলেন। নিরাপত্তা ছাড়পত্র না থাকায় তাকে ‘বাইরে অপেক্ষা করতে’ বলা হয়েছিল। দুটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে এনবিসি নিউজ।
তবে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই দাবি প্রত্যাখ্যান করে বলেন, ‘জাকারবার্গকে চলে যেতে বলা হয়নি। তিনি শুধু প্রেসিডেন্টের অনুরোধে ‘হ্যালো’ বলেছিলেন এবং পরে অন্য বৈঠক শুরুর আগে নিজেই চলে যান।’
এ বিষয়ে মেটার সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটি মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। ফলে জাকারবার্গের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন
এই ঘটনায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন ব্যবসায়ী মহলে তৈরি হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। অনেকে ঘটনাটিকে রাজনৈতিক প্রভাবের উদাহরণ হিসেবে দেখছেন, আবার অনেকে বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ বলেই মনে করছেন।
সূত্র: দ্য নিউইয়র্ক
স্বদেশ প্রতিদিন/এমএম