মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
পারমাণবিক কর্মসূচি বন্ধে ‘আলোচনা’ প্রত্যাখ্যান করে ইরানের বক্তব্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৪:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। 

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) এক এক্স পোস্টে তিনি বলেন, ‍‍‍“যদি জেসিপিওএ জয়েন্ট কমিশনের সমন্বয়কারী বিশ্বাস করেন, যে কোনো সম্ভাব্য আলোচনার উদ্দেশ্য ‘ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা’, তাহলে এর অর্থ হলোঃ 

১. ইইউর উচ্চ প্রতিনিধি কাজা কালাস এনপিটির নিয়মগুলোকে উপেক্ষা করেন, যা স্পষ্টভাবে সকল স্বাক্ষরকারীর শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি বিকাশ, গবেষণা এবং ব্যবহারের অধিকার নিশ্চিত করে।

২. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২২৩১ এবং জেসিপিওএ-এর নিয়মগুলোর আনুষ্ঠানিক সমন্বয়কারীর জন্য কোনো বৈধতা রাখে না, যার ফলে তথাকথিত স্ন্যাপব্যাক প্রক্রিয়া ভিত্তিহীন হয়ে পড়ে।

৩. ভবিষ্যতের যেকোনো আলোচনায় ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্র ও যুক্তরাজ্যের অংশগ্রহণ এবং ভূমিকা অপ্রাসঙ্গিক এবং অর্থহীন হবে।”

প্রসঙ্গত, এর আগেও কাজা কালাস ‘ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা উচিত’ বলে আলোচনা অবিলম্বে পুনরায় শুরু করার উপর জোর দিয়েছিলেন।

উল্লেখ্য, তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কোনো উল্লেখ না করেই ইরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মধ্যে সহযোগিতা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  পারমাণবিক   কর্মসূচি   ইরান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close