বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১১:৩৮ AM আপডেট: ০৩.০৭.২০২৫ ৮:৩৫ PM

কারা অধিদপ্তর একযোগে ৩৩ জন ডেপুটি জেলারকে বদলি করেছে, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে একটি নজিরবিহীন পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার (২ জুলাই) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

এ তালিকায় রাজধানীসহ দেশের প্রায় সব কেন্দ্রীয় ও জেলা কারাগারের ডেপুটি জেলারদের রদবদল করা হয়েছে। বদলি/পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- মো. মফিজুল ইসলাম- বাগেরহাট জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। তৌহিদুল ইসলাম- কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। মো. রাশেদুল হাসান রিগ্যান- কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী জেলা কারাগার। মো. আব্দুস সোবহান- কক্সবাজার জেলা কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগার। অর্পন চৌধুরী- জয়পুরহাট জেলা কারাগার (প্রেষণ) থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। মো. তানজিল হোসেন- ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে খুলনা জেলা কারাগার। মো. সাইফুল ইসলাম- ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১)। তরিকুল ইসলাম- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে কক্সবাজার জেলা কারাগার। মো. সাদ্দাম হোসাইন- কাশিমপুর কেন্দ্রীয় কারাগার (পার্ট-১) থেকে ফরিদপুর জেলা কারাগার। শেফালী আকতার- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলা কারাগার।

শিল্পী আক্তার- কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুষ্টিয়া জেলা কারাগার। আনন্দ কুমার শীল- কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগার। মো. রেজাউল করিম- কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার। মো. মাসুদ হোসেন- ফরিদপুর জেলা কারাগার থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র। রুবাইয়া সন্ধি- মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মহিলা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। মো. একরামুল হক- শরীয়তপুর জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগার। সিরাজুস সালেহীন- ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে নোয়াখালী জেলা কারাগার। সেলিনা আক্তার রেখা- জামালপুর জেলা কারাগার থেকে শেরপুর জেলা কারাগার। মো. ইব্রাহীম- দিনাজপুর জেলা কারাগার থেকে বাগেরহাট জেলা কারাগার। মো. আশাদুল ইসলাম- ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে সাতক্ষীরা জেলা কারাগার। মো. আজহারুল ইসলাম- ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে জামালপুর জেলা কারাগার।

আরও পড়ুন

মো. গোলাম সাকলাইন- যশোর কেন্দ্রীয় কারাগার থেকে গাইবান্ধা জেলা কারাগার। খাতুনে জান্নাত- নীলফামারী জেলা কারাগার থেকে দিনাজপুর জেলা কারাগার। হানিফ আহমেদ- রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। বাসারাতুল্লাহ- বগুড়া জেলা কারাগার থেকে নাটোর জেলা কারাগার। রুকাইয়া পারভিন- নাটোর জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ। পিটার ঘোষ- বরগুনা জেলা কারাগার থেকে নরসিংদী জেলা কারাগার। আব্দুল মোহাইমেন তূর্য- ঝালকাঠি জেলা কারাগার থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। তানিয়া ফারজানা- মৌলভীবাজার জেলা কারাগার থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার। মঈনুল হক আল মামুন- খুলনা জেলা কারাগার থেকে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র (প্রেষণ)। মো. জাহিদ হাসান- মাগুরা জেলা কারাগার থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার। মো. হোসেনুজ্জামান- চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে মুন্সিগঞ্জ জেলা কারাগার। মো. মনিরুল হাসান- সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ (প্রেষণ প্রত্যাহার)।

কারা অধিদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, জনস্বার্থে ও প্রশাসনিক গতিশীলতা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একসঙ্গে এত বিপুল সংখ্যক ডেপুটি জেলার বদলি অতীতে কখনো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কারা অধিদপ্তর   ডেপুটি জেলার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close