মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
আগে যেভাবে শেফালির মৃত্যুর গুজব ছড়িয়েছিল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৭:৫৭ পিএম আপডেট: ০২.০৭.২০২৫ ৮:২৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত ২৭ জুন মারা গেছেন ভারতীয় শিল্পী শেফালি জারিওয়ালা। চলতি শতকের শুরুর দিকে ‘কাঁটা লাগা’ গান দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন তিনি।

জানেন কি, ‘কাঁটা লাগা’ গানটি ব্যাপক হিট হওয়ার পর পরই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।

আরও পড়ুন

‘কাঁটা লাগা’ দিয়ে তুমুল খ্যাতি পাওয়ার পর শেফালিকে নিয়ে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরস ছাবড়ার ইউটিউব পডকাস্টে এ প্রসঙ্গে শেফালি বলেছিলেন, ‘“কাঁটা লাগা”র সময় ব্যাপকভাবে ট্রলিংয়ের শিকার হয়েছিলাম। তখন তো সামাজিক যোগাযোগমাধ্যমও ছিল না। সেটা ছিল সত্যিকারের ট্রলিং। খুবই ব্যক্তিগতভাবে আঘাত হানত। আমি এখন চামড়া মোটা করে ফেলেছি, কিন্তু তখন কীভাবে সহ্য করতাম?’

শেফালির ভাষায়, ‘‘সে সময় মানুষ বলত, “ও ট্যাটু করিয়েছে, ওর ক্যানসার হয়েছে, তারপর সে মারা গেছে।” তখন এটা জাতীয় খবর হয়ে গিয়েছিল। টিভি চ্যানেলগুলো আমাকে ফোন করত। তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু অনেক ভক্ত-অনুসারী ছিল। ফোন আর ল্যান্ডলাইন থামত না। ফোন রিসিভ করলেও শুনতে পেতাম, ‘শেফালি জারিওয়ালা মারা গেছে!’ শুনে আমার হাসি চেপে রাখা দায় হয়ে গিয়েছিল। তখন গানটিতে শুধু রং করা ছিল, কোনো ট্যাটু ছিল না। পরে অবশ্য গুজব শুনেই সত্যিকারের ট্যাটু করিয়েছিলাম!’’

আরও পড়ুন

শেফালি আরো বলেন, “যখন ‘কাঁটা লাগা’ করলাম, অনেকের চোখে গানটা তখনকার সময়ের থেকে অনেক বেশি সাহসী মনে হয়েছিল। আমার নিজের আত্মীয়রাও বলেছিল, ‘এ কী করল মেয়েটা! সম্মানটাই মাটি করে দিল।’ কেউ কেউ তো বলত, ‘শেফালির ভাই নাকি তাকে মেরে ফেলেছে।’ অথচ আমার কোনো ভাই-ই নেই!’’

তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  শেফালি   মৃত্যু   গুজব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close