মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু      ● বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত      ● যুক্তরাজ্যে ডিজেলের দাম ছাড়াল      ● মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাকরির শতভাগ নিশ্চয়তা চায় সরকার      ● মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমলে ২০০ ডলারের সতর্কতা      ● ‘প্রাইজ পোস্টিং’ ঠেকাতে সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি      ● সাংবাদিক হারুনের ১৪ তম মৃত্যু বার্ষিকী      ● স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ      ● ১৬০ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তার সুব্যবস্থা      ● গাজীপুরে পৃথক বন বিভাগ প্রতিষ্ঠার দাবি      ● চোরাই বৈদ্যুতিক মিটারসহ যুবক গ্রেপ্তার      ● গাছ বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা      
রাতে ঘুমাতে গেলেই ত্বক চুলকানো কিসের লক্ষণ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৮:২৮ পিএম আপডেট: ০২.০৭.২০২৫ ৮:৩৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাতে বিছানায় যাওয়ার পরই অনেকের ত্বক চুলকাতে শুরু করে। এখানে-ওখানে চুলকানির কারণে বিরক্তিবোধ হয়। ব্যাঘাত ঘটে ঘুমের। অনেক সময় এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। রাতে এভাবে ত্বক চুলকানো হতে পারে নানা রোগের লক্ষণ।

শুষ্ক ত্বকঃ যাদের ত্বক শুষ্ক, তাদেরও রাতে এই সমস্যা বাড়ে। থাইরয়েডের সমস্যা, জেরোসিস, সোরিয়াসিসের কারণে ত্বক অতিমাত্রায় শুষ্ক হতে পারে। এই শুষ্কতা বাড়ে রাতে। শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে শুষ্কতা আরও বাড়তে পারে।

স্ক্যাবিসঃ খোসপাঁচড়া বা স্ক্যাবিস একধরনের পরজীবী সংক্রমণের কারণে হয়। এ রোগের অন্যতম প্রধান উপসর্গ ফুসকুড়ি ও প্রচণ্ড চুলকানি। এই চুলকানি রাতে তীব্র হয়। ধারণা করা হয়, এই পরজীবীগুলো রাতে বেশি সক্রিয় হয়ে ওঠে, প্রদাহ সৃষ্টি করতে থাকে। ত্বকে ডিম পাড়ে। রাতে ত্বকের তাপমাত্রা সামান্য বাড়ে, যা এদের আরও সক্রিয় করে তোলে।

ডায়াবেটিসঃ
ডায়াবেটিক নিউরোপ্যাথি বা স্নায়ুজনিত সমস্যার কারণে পায়ের ত্বকের আর্দ্রতা ও ঘাম নিঃসরণে সমস্যা হয়। এই স্নায়ুজনিত সমস্যা রাতেই বেশি হয়। ফলে পা জ্বালাপোড়া, কামড়ানোর সঙ্গে শুরু হতে পারে চুলকানি।

ক্যানসারঃ লিমফোমা, লিউকেমিয়া জাতীয় রক্ত ক্যানসারের একটি লক্ষণ রাতে ত্বকে চুলকানি, রাতে ঘাম বেশি হওয়া ইত্যাদি।

অ্যালার্জিঃ অনেক সময় বিছানায় বা চাদরে, ঘরের পর্দায়, মাদুরে ছারপোকা বা অন্য পোকামাকড় থাকতে পারে। রাতে মশার কামড়ের কারণেও চুলকানি হয়।

গর্ভাবস্থাঃ অনেক সময় গর্ভাবস্থায় ত্বকের চুলকানি বাড়ে। এই চুলকানিও রাতে বেশি হতে পারে। রাতে বেশির ভাগ হরমোনের মাত্রা কমে আসে বলে এমনটা হয়।

কী করবেন

১. ত্বক শুষ্ক হলে রাতে ঘুমানোর আগে ভালো করে ত্বকে ইমোলিয়েন্ট (ত্বক মসৃণকারী পদার্থ) লাগিয়ে ঘুমাবেন, বিশেষ করে পায়ে। অতিরিক্ত শুষ্কতা হলে থাইরয়েড, ডায়াবেটিস বা অন্য কোনো রোগ আছে কি না, পরীক্ষা করে নিন।

২. স্ক্যাবিস বা খোসপাঁচড়া হলে বাড়ির বা পরিবারের সবার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই এমন হলে বাড়ির সবাইকে একসঙ্গে চিকিৎসা নিতে হবে। চিকিৎসার পর বাড়ির সব বিছানার চাদর, বালিশের কভার, পোশাক ও তোয়ালে গরম পানিতে ধুয়ে কড়া রোদে শুকাতে হবে।

৩. ঘুমানোর আগে গোসল করা যায়। বিছানায় পরিষ্কার চাদর ও বালিশ ব্যবহার করুন।

৪. রাতে ঘুমানোর আগে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

ডা. মো. আসিফুজ্জামান: অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চর্মরোগ বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ত্বক   চুলকানো   লক্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close