মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
১০৫ বছরে ঢাবি, দিনব্যাপী থাকছে যেসব আয়োজন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৭:৩১ পিএম

১৯২১ সালের ১ জুলাই থেকে শুরু হয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাডেমিক কার্যক্রম। দেখতে দেখতে ১০৪ বছর পেরিয়ে ১০৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশসেরা এই বিদ্যাপীঠ। 

ঢাবির এই মাইলফলককে স্মরণীয় করে রাখতে আগামীকাল ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

কর্মসূচি অনুযায়ী আগামীকাল সকাল ৯.৪৫ মিনিটে  উপাচার্য ভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এরপর, সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ পায়রা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন করা হবে। 

এসময়, কেক কাটার পাশাপাশি জাতীয় সংগীত ও উদ্দীপনামূলক দেশাত্মবোধক গান পরিবেশিত হবে। এছাড়া, বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অন্য একটি সংগীত পরিবেশিত হবে। 

পরবর্তীতে, সকাল ১০.৩০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

এছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থাপনাসমূহ এবং গুরুত্বপূর্ণ ভবনসমূহ আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। পাশাপাশি, আগামীকালের দিনব্যাপী কর্মসূচি পালনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।


স্বদেশ প্রতিদিন /কেআইকে



আরও সংবাদ   বিষয়:  ১০৫   বছর   ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close