বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাবা হত্যার ঘটনায় মাদকাসক্ত ছেলে গ্রেফতার
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৭:৩৬ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধ হযরত আলী দেওয়ান (৭৫) হত্যা মামলায় তারই মাদকাসক্ত ছেলে মামুন দেওয়ানকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনার ২০ দিন পর রোববার (২৯ জুন) রাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করা হয়। পরে তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গত ১১ জুন সন্ধ্যায় রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেঘনা বাজার এলাকায় পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করে মামুন। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় টাকা ও খাবার নিয়ে বাবার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায় মামুন। একপর্যায়ে বসতঘরের সামনে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে পিতাকে হত্যা করে সে। নিহত হযরত আলী দেওয়ান পেশায় একজন কৃষক ছিলেন।

হত্যার ঘটনায় নিহতের বড় ছেলে শাহ আলম বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই মামুন পলাতক ছিল।

রায়পুর থানার ওসি জানান, গ্রেফতারকৃত আসামিকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও সংবাদ   বিষয়:  গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close