বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তদবির ছাড়া এনসিপির আর কোনো কাজ নেই : তুষার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৯:৪৫ AM
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকার উপাচার্যের কাছে পাঠানো ‘নতুনভাবে মেডিকেল অফিসার নিয়োগের অনুরোধ’ শীর্ষক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি আবেদনপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন জনপ্রিয় উপস্থাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই আবেদনপত্রের ছবি শেয়ার করে তুষার লিখেছেন, ‘এরা তদবির করে এখন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫০০ ডাক্তার নিয়োগ দিতে বলছে। সঙ্গে শিক্ষক ২০০, নার্স ৫০০, চতুর্থ শ্রেণির কর্মচারী আর টেকনোলজিস্টও আছে প্যাকেটে।’

তিনি প্রশ্ন রাখেন, ‘বিশ্ববিদ্যালয় তো শুধু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নয়, এখানে চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ কাজ হয়। সেখানে এরা নিজেদের মতো করে লোক নিয়োগ দিতে বলছে! এদের বেতন কোথা থেকে আসবে? এই পদগুলো কি অর্গানোগ্রামে আছে? এভাবে সরাসরি বিশ্ববিদ্যালয়কে চিঠি লেখা যায়? এই বুদ্ধি-মেধা নিয়ে এরা দেশ চালাবে?’

তুষার আরও বলেন, ‘তদবির ছাড়া এদের আর কোনো কাজ নাই। আহাদ নামের এই জনাবকে একটা চাকরি দেন, ডিউটি করুক। তার আগে প্রকাশ্যে ইন্টারভিউ নেন। কোটা, মেধা না গাধা—সবার সামনে পরীক্ষা হোক। এই চিঠি যে লিখতে পারে, তার মেধা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে।’

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  তদবির   এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close