সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      
যুক্তরাষ্ট্রের হামলার ফলাফল অতিরঞ্জিত করেছেন ট্রাম্প: খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৯:৫৩ AM
ফাইল ছবি

ফাইল ছবি

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে “অতিরঞ্জিত” বলে অভিহিত করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার (৩০ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৯ জুন) খামেনি তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে লেখেন, “আমেরিকার প্রেসিডেন্ট ঘটনাগুলো এমনভাবে অতিরঞ্জিত করেছেন, যা অস্বাভাবিক। তিনি এই অতিরঞ্জনের প্রয়োজন বোধ করেছিলেন। যে কেউ ওই বক্তব্য শুনেছে, সে বুঝতে পেরেছে—এর আড়ালে লুকানো ছিল অন্য এক সত্য। তারা (মার্কিন বাহিনী) আসলে কিছুই করতে পারেনি। সত্যকে ঢাকতে এবং গোপন রাখতে এই বাড়াবাড়ি করা হয়েছে।”

এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, “আমরা অভিযান চালিয়েছি। তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি। এরপর থেমে গেছি। এটি ছিল এক দারুণ ঘটনা। তারা আর বেশিদূর এগোতে পারত না... ওই ১২ দিন ছিল অত্যন্ত তীব্র—খুবই তীব্র।”

উল্লেখ্য, চলতি মাসের ১৩ জুন ইসরায়েল প্রথম ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে অন্তত ৬০৬ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হয়।

এর জবাবে যুক্তরাষ্ট্র ফোরদো, নাটাঞ্জ এবং ইসফাহান অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়।

পরবর্তীতে ইরান পাল্টা জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে অন্তত ২৯ জন নিহত এবং ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হয়।

টানা ১১ দিনের এই সংঘাত শেষ পর্যন্ত ২৪ জুন একটি যুক্তরাষ্ট্র-প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে স্থগিত হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   হামলা   খামেনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close