বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজবাড়ীতে জুয়ার টাকা ভাগাভা‌গির দ‌ণ্ডে হত‌্যা- গ্রেপ্তার দুই
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৭:৪৬ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে জুয়ার টাকা ভাগাভাগির জেরে নজরুল ব্যাপারীকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দা ও একটি স্টিলের ধারালো ছুরিও জব্দ করা হয়েছে।

শনিবার ( ২৮ জুন) সকালে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব।

গ্রেপ্তার আসামিরা হলেন, গোয়ালন্দ উপজেলার মো. ইসমাইল মোল্লা ওরফে ঝড়ু এবং রনি মিয়া। তাদের নামে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা, ছিনতাই, ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, গত ২৩ জুন রাতে জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে নজরুলের সঙ্গে ঝড়ু ও রনি মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে নজরুলকে কুপিয়ে হত্যা করে। পরে দৌলতদিয়া পতিতাপল্লি সংলগ্ন মুক্তি মহিলা সমিতির সামনে একটি পুকুরে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।

পরদিন নিহতের ভাই গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর ও ঢাকা জেলা থেকে দুই আসামিকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে রাজবাড়ী থানার ওসি মো. মাহামুদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম এবং গোয়েন্দা শাখার ওসি মো. মফিজুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জুয়া   হত্যা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close