বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জোটবদ্ধ ইসলামি দল হবে ভবিষ্যতের প্রধান রাজনৈতিক শক্তি: চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৭:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসলামপন্থীদের ঐক্যের বিষয়ে দেশজুড়ে গণপ্রত্যাশা তৈরি হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জোটবদ্ধ ইসলামি দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি।

শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামি দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর ঐক্য গড়ার প্রক্রিয়া চলছে। যদি আমরা কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্রক্ষমতা আসবে ইসলামপন্থীদের হাতেই, ইনশাআল্লাহ।

তিনি আক্ষেপ করে বলেন, আমরা বারবার রক্ত দিয়েছি, তবু সফলতা পাইনি। কারণ, নেতা ও নীতি বাছাইয়ে আমরা বারবার ভুল করেছি। ৫৪ বছরে বহু দল দেশ শাসন করেছে, কিন্তু ইসলামি দল ক্ষমতায় যেতে পারেনি।

ইসলামপন্থী ভোট একত্র করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমি শুরু থেকেই বলে আসছি—সব ইসলামপন্থী ভোট এক বাক্সে আনতে হবে। আগামী নির্বাচনে শুধু ইসলামি দল নয়, বরং দেশপ্রেমিক অন্যান্য দলও এই নীতিতে একমত হতে পারে বলে আশা করছি।

তিনি আগামী নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবি জানান। তাঁর মতে, যে দল যত শতাংশ ভোট পাবে, তারা তত শতাংশ আসন পাবে—এটাই জনআকাঙ্ক্ষা এবং অধিকাংশ রাজনৈতিক দলেরও দাবি। এ প্রসঙ্গে বিএনপিকেও পিআর পদ্ধতির নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি।

সংবিধান সংস্কারের দাবি তুলে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কারের প্রশ্নে অটল ও অবিচল। এই ইস্যুতে কালক্ষেপণ করা মানেই ২০২৪ সালের গণ-আন্দোলনের সঙ্গে বেইমানি করা। এ সময় তিনি ১৯৭২ সালের সংবিধানকে ‘জনআকাঙ্ক্ষার ব্যাপারে বধির’ বলেও মন্তব্য করেন।

মহাসমাবেশে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন পর্যায়ের সমর্থকরা বিপুল সংখ্যায় অংশ নেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  জোটবদ্ধ   ইসলামি দল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close