মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সরকারি কলেজে ভবন নির্মাণ; বকেয়া ১৭ লাখ টাকার দায় নিচ্ছে না কেউ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৭:৩৫ পিএম আপডেট: ২৮.০৬.২০২৫ ৭:৩৮ PM

সাতক্ষীরা সরকারি কলেজের পাঁচতলা প্রশাসনিক ভবন-২ এর নির্মাণকাজ শেষ হলেও ১৭ লাখ টাকা বকেয়া রয়েছে বলে অভিযোগ করেছেন নির্মাণশ্রমিকদের সর্দার মো. ওবায়দুল ইসলাম।

এ দাবিতে তিনি শনিবার (২৮ জুন) সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল বারী, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক সিকদার, সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সবুর আলী, সদস্য আবদুল্লাহ সরদার, জাহাঙ্গীর হোসেন ও আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ওবায়দুল ইসলাম জানান, ২০২১ সালের ৯ জানুয়ারি থেকে তৎকালীন অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন ও ভাইস প্রিন্সিপাল মো. আমানউল্লাহ আল হাদী'র তত্ত্বাবধানে ভবনের নির্মাণকাজ শুরু হয়। তখন চুক্তি হয়, প্রতি স্কয়ারফুট কাজের জন্য ২০০ টাকা করে বিল দেওয়া হবে। তাঁর নেতৃত্বে শ্রমিকরা ৩৫ হাজার স্কয়ারফুট নির্মাণকাজ সম্পন্ন করেন।

তিনি বলেন, ‘মোট বিল হওয়ার কথা ছিল ৭০ লাখ টাকা। আমি পেয়েছি ৪৩ লাখ টাকা। আপস করে ১০ লাখ টাকা ছেড়ে দিয়েছি। এরপরও এখনো ১৭ লাখ টাকা বকেয়া রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অধ্যক্ষের পদে পরিবর্তন আসে। নতুন অধ্যক্ষ আবুল হাশেম দায়িত্ব নেওয়ার পর বলেন, নির্মাণের কোনো অনুমোদন বা কাগজপত্র তিনি পাননি, তাই বিল পরিশোধ সম্ভব নয়।’

এ প্রসঙ্গে ওবায়দুল ইসলাম বলেন, ‘আমরা গরিব মানুষ। শ্রমিকদের অনেকেই পাওনা টাকা না পেয়ে চরম আর্থিক সংকটে ভুগছে। অথচ বর্তমানে সেই ভবনেই সরকারি বরাদ্দে নতুন করে কাজ চলছে। তাহলে আগের কাজের বিল দেওয়া হবে না কেন?’

তিনি জানান, এ ঘটনায় সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, যতদিন পর্যন্ত বিল পরিশোধ না হবে, ততদিন নতুন শ্রমিক পাঠানো হবে না।

এ বিষয়ে জানতে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে শ্রমিক সর্দার ওবায়দুল ইসলাম সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘আমি ন্যায়বিচার চাই। আমার ও আমার শ্রমিকদের কষ্টের মূল্য যেন আমরা পাই।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সরকারি কলেজ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close