মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা      ● সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতির প্রস্তাব      ● ১০ম গ্রেডের বেতন সুবিধা প্রাথমিকের প্রধান শিক্ষকদের      ● মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক       ● চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতাই বিবেচ্য: ডেপুটি স্পিকার      ● নৌকা বাইচ প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা      ● কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু      ● বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত      ● যুক্তরাজ্যে ডিজেলের দাম ছাড়াল      ● মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাকরির শতভাগ নিশ্চয়তা চায় সরকার      ● মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমলে ২০০ ডলারের সতর্কতা      ● ‘প্রাইজ পোস্টিং’ ঠেকাতে সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি      
গাজার ত্রাণের আটার বস্তায় আফিমজাত ট্যাবলেট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৫:২৭ পিএম আপডেট: ২৮.০৬.২০২৫ ৫:৩৫ PM

গাজার ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ পরিচালিত ত্রাণ সহায়তা কার্যক্রমে বিতরণ করা কিছু আটার বস্তায় মাদকদ্রব্য অক্সিকোডন পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এখন পর্যন্ত চারজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেওয়া হয়েছে যারা এসব বস্তার ভেতরে ওষুধটি পেয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, ট্যাবলেট আকারে পাওয়া গেলেও কিছু ক্ষেত্রে ওষুধটি গুঁড়ো করে আটার ভেতরেও মেশানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অক্সিকোডন একটি আফিমজাত মাদক, যা সাধারণত ব্যথা উপশমে ব্যবহৃত হয়, তবে এটি উচ্চমাত্রায় আসক্তিকর এবং শ্বাসকষ্ট, বিভ্রম ও মৃত্যুঝুঁকি তৈরি করতে পারে।

এই ঘটনাকে ‘সামাজিক ধ্বংসের পরিকল্পিত প্রচেষ্টা’ বলে মন্তব্য করেছেন গাজার একাধিক চিকিৎসক ও ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট ওমর হামাদ বলেন, ‘এটি গণহত্যার অন্যতম নিকৃষ্ট রূপ।’ অপরদিকে চিকিৎসক খলিল মাজেন আবু নাদা বলেন, ‘এটি আমাদের সামাজিক চেতনা নিশ্চিহ্ন করার একটি মাধ্যম।’

গাজার প্রশাসন মনে করে, এই পদার্থ সরবরাহে ইসরায়েল সরাসরি জড়িত এবং অবরোধের সুযোগ নিয়ে এসব মাদক ত্রাণ সহায়তার আড়ালে গাজায় পাচার করা হচ্ছে। ত্রাণকেন্দ্রগুলোকে ‘মৃত্যুফাঁদ’ বলেও উল্লেখ করা হয়েছে।

জিএইচএফ-এর বিরুদ্ধে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের অভিযোগ তুলে গত সপ্তাহে ১৫টি মানবাধিকার ও আইনি সংস্থা তাদের কার্যক্রম স্থগিতের আহ্বান জানিয়েছে।

গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জিএইচএফ-এর ত্রাণ বিতরণ চলাকালে এক মাসে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৫১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি পত্রিকা হারেৎজ জানিয়েছে, ইসরায়েলি সেনারা স্বীকার করেছেন, তারা জিএইচএফ পরিচালিত ত্রাণকেন্দ্রগুলোর কাছে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে জিএইচএফ কোনো মন্তব্য করেনি।

সূত্র:  সংস্থা আনাদোলু, মিডল ইস্ট আই, ডেইলি সাবাহর

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  গাজা   মার্কিন   ইসরায়েল   ত্রাণ   আফিমজাত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close