জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটের ৪২–তম বার্ষিক সভায় দাওয়াত পেয়েছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ চিহ্নিত আওয়ামী দোসরেরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক কর্মকর্তা।
আরও পড়ুন
জানা যায়, আজ শনিবার ( ২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিকাল সাড়ে তিনটা থেকে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সিনেট সদস্য হিসাবে দাওয়াত পেয়েছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ ও আওয়ামী লীগের মনোনীত গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহের হোসেন মোল্লাসহ জুলাই হামলায় মদদদাতা শিক্ষকেরা।
দাওয়াত প্রাপ্ত আওয়ামী দোসরেরা হলেন, অধ্যাপক শরীফ এনামুল কবির, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক তপন কুমার শাহা, অধ্যাপক শফিক উর রহমান, অধ্যাপক এ এ মামুন ও অধ্যাপক শাহেদুর রশিদ, অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান ও জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামিল।
এরা সরাসরি জুলাই অভ্যুত্থানের বিরোধীতা করেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার মদদ দেন।
এবিষয়ে প্রতিবাদ জানিয়ে জাবি শাখা শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, ‘সিনেটের নামে আমরা আওয়ামী পুনর্বাসন মেনে নিব না। আমাদের বলতে লজ্জা হয় উপাচার্য নিজেকে গণঅভ্যুত্থানের প্রোডাক্ট দাবি করে, সে কীভাবে চিহ্নিত আওয়ামী দোসর ও গণঅভ্যুত্থানে বিরোধীতাকারীদের সিনেটে দাওয়াত দেয়। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আওয়ামী পুনর্বাসনের চেষ্টা জাবি শিবির কোনো ভাবেই মেনে নিবে না।’