শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাতভর চার্জে রাখলে ফোনের ব্যাটারির ক্ষতি হয় কি?      ● ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪      ● হামের টিকা নিয়ে বিগত সরকারকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী      ● জ্বালানির দাম বাড়ায় শেয়ারবাজারে নতুন উদ্বেগ      ● ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী ইয়ামাল      ● গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেকে জীবিত উদ্ধার      ● আলিয়া ভাটের যে তথ্যগুলো অনেকেরই অজানা      ● সালমান খানের ‘সক্ষমতা’ নিয়ে খোঁচা, বিতর্কে আসিফ খান      ● মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, মামলা তদন্তে পুলিশ      ● মোংলায় মোবাইলে বিয়ের ফাঁদে সৌদি প্রবাসী      ● মালয়েশিয়া সফর শেষে ঢাকায় চিফ হুইপ      ● তিন দিনের বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক      
১ মিনিট আগেও দপ্তর ছাড়তে পারবেন না সরকারি চাকরিজীবীরা
শাস্তিমূলক ব্যবস্থা, দেরিতে এলে কাটা যাবে বেতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১২:৩৫ AM আপডেট: ২৮.০৬.২০২৫ ৩:৫১ PM

সরকারি চাকরিজীবীদের অফিস সময় শেষ হওয়ার আগে দপ্তর ত্যাগে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এখন থেকে বিকেল ৫টার পূর্বে কোনো কর্মকর্তা বা কর্মচারী দপ্তর ত্যাগ করতে পারবেন না। এমনকি অফিস চলাকালীন জরুরি প্রয়োজনেও বাইরে যেতে হলে নিতে হবে সংশ্লিষ্ট অনুবিভাগ প্রধানের অনুমতি।

আরও পড়ুন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ২০১৯ সালে প্রণীত সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা অনুযায়ী, সরকারি দপ্তরে রক্ষিত অফিস ত্যাগের রেজিস্ট্রারে নাম এন্ট্রি করে তবেই কেউ অফিস ছাড়তে পারবেন। একইসঙ্গে সকাল ৯টার মধ্যে সকল কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে।

নির্দেশনা অনুযায়ী, বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, অফিস ত্যাগ কিংবা বিলম্বে উপস্থিতির ঘটনা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। কোনো কর্মকর্তা নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কী কী শাস্তি হতে পারে:
অফিসে দেরিতে এলে বেতন কর্তন বা বরাদ্দকৃত ছুটি থেকে কাটা হতে পারে।
বারবার দেরি করলে সাত দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কাটা যেতে পারে।
যুক্তিসঙ্গত কারণ ছাড়া উপস্থিতি না থাকলে চাকরিচ্যুতির মতো কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগও থাকছে।

আরও পড়ুন

সরকারি কর্মকাঠামোয় শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতেই এই বিধিমালা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  সরকারি   চাকরিজীবী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close