বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেসি-রোনালদো-এমবাপেকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন হালান্ড
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৮:২৫ পিএম

ফুটবল বিশ্বে নতুন এক মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়লেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আরলিং হালান্ড। ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র ৩৭০ ম্যাচে ৩০০ গোল করে পেছনে ফেলেছেন ফুটবলের তিন মহাতারকা লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপেকে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর ম্যাচে জুভেন্টাসকে ৫-২ গোলে হারায় ম্যানসিটি। ম্যাচে বদলি হিসেবে নেমে নিজের ক্যারিয়ারের ৩০০তম গোলটি করেন হালান্ড।

এই গোলের মাধ্যমে হালান্ড ম্যানসিটির হয়ে ১৪৫ ম্যাচে ১২৩টি গোলের পাশাপাশি সামগ্রিক ক্যারিয়ারে ৩৭০ ম্যাচে ৩০০ গোল পূর্ণ করেন। এর মধ্যে ক্লাব পর্যায়ে গোল ২৫৮টি এবং নরওয়ের জাতীয় দলের হয়ে গোল করেছেন ৪২টি।

তুলনায় দেখা যায়,
    রোনালদোর ৩০০ গোল করতে লেগেছিল ৫৫৪ ম্যাচ,
    মেসির ৪১৮ ম্যাচ,
    আর এমবাপে করেছিলেন ৪০৯ ম্যাচে।

অর্থাৎ হালান্ড এই কীর্তি গড়েছেন রোনালদোর চেয়ে ১৮৪, মেসির চেয়ে ৪৮ এবং এমবাপের চেয়ে ৩৯ ম্যাচ কম খেলে।

আইএফএফএইচএস (IFFHS)–এর তথ্য অনুযায়ী, ২১ শতকে হালান্ড হয়েছেন ৩০০ গোলের মাইলফলক ছোঁয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার। ২৪ বছর ৩৪০ দিনে এ কীর্তি গড়েছেন তিনি, যেখানে প্রথম অবস্থানে থাকা এমবাপে ৩০০ গোল পূর্ণ করেছিলেন ২৪ বছর ৩৩৩ দিনে।

এই জয়ের মাধ্যমে ম্যানসিটি গ্রুপ ‘জি’-এর শীর্ষ দল হিসেবে গ্রুপ পর্ব শেষ করেছে। আগামী সোমবার গ্রুপ ‘এইচ’-এর রানার্স-আপ আরবি সালজবুর্গের বিপক্ষে মাঠে নামবে পেপ গার্দিওলার শিষ্যরা।

হালান্ডের এই কীর্তি ফুটবল বিশ্বে তাকে নিয়ে আগামীর ইতিহাস রচনার বার্তাই দিচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মেসি   রোনালদো   এমবাপে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close