বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশ ব্যাহত করে: রাষ্ট্রপতি      ● জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠ শিবগঞ্জের ইউএনও      ● ডায়াবেটিসে পায়ের স্নায়ু ক্ষতি শনাক্ত করবে যে যন্ত্র      ● ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধন      ● এআই আর্থিক সিদ্ধান্তকে শাণিত করবে, প্রতিস্থাপন নয়      ● অনুমোদনহীন চক্ষু কেন্দ্র, চিকিৎসকের যোগ্যতা নিয়েও প্রশ্ন      ● মহাকাশ গবেষণায় বড় পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতের      ● নলছিটিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● সুস্থ প্রতিযোগিতা ভালো, মাত্রা ছাড়ানো নয়: সৃজিত      ● সিরাজগঞ্জে ৯০০ গ্রাম হেরোইন রাখার মামলায় যাবজ্জীবন      ● কাজের ভিসা প্রক্রিয়া চলাকালেই পরিবার নিতে পারবেন সৌদিতে      ● ডিসেম্বরে আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান      
জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে বাংলাদেশ-জাপান ঋণচুক্তি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৮:১১ পিএম

বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ৪৬তম ইয়েন লোন প্যাকেজের দ্বিতীয় ব্যাচের আওতায় ‘জয়দেবপুর-ঈশ্বরদী রুটে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ’ প্রকল্পের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ERD) এনইসি-২ সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং জাপান সরকারের পক্ষে বাংলাদেশস্থ জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে (ICHIGUCHI Tomohide)।

এই ঋণচুক্তির আওতায় জাপান সরকার বাংলাদেশকে ৯২,০৭৭ মিলিয়ন জাপানিজ ইয়েন (প্রায় ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার) সহায়তা দেবে। উল্লেখ্য, এই প্রকল্পের ঋণের জন্য বিনিময় নোট গত ৩০ মে টোকিওতে প্রধানমন্ত্রী উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাপান সফরকালে স্বাক্ষরিত হয়।

প্রকল্পের আওতায় জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথে ১৬২ কিলোমিটার ডুয়েল গেজ প্রধান লাইন, ২৫ কিমি লুপ ও সাইডিং লাইন এবং ১১ কিমি বিদ্যমান লাইন পুনর্নির্মাণের কাজ করা হবে। পাশাপাশি তিনটি নতুন রেলস্টেশন নির্মাণসহ অন্যান্য আনুষঙ্গিক কাজও সম্পন্ন হবে।

ঋণের শর্ত অনুযায়ী নির্মাণ কাজের জন্য সুদের হার হবে ২.০০%, পরামর্শক সেবার জন্য ০.৬৫% এবং ফ্রন্ট-এন্ড ফি (এককালীন) ০.২০%। ঋণটি ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধযোগ্য।

এর আগে প্রকল্পের ইঞ্জিনিয়ারিং সেবা কার্যক্রমের জন্য জাপানের সঙ্গে ৪,২২৮ মিলিয়ন ইয়েন (প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলার) ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

জাপান স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী দেশ। জাপান সরকার বাংলাদেশের অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা, পানি সরবরাহ, স্যানিটেশন, কৃষি, পরিবেশ, মানবসম্পদসহ বিভিন্ন খাতে এ পর্যন্ত প্রায় ৩৩.৬২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

এ চুক্তি বাংলাদেশের রেল যোগাযোগের উন্নয়ন এবং জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার দিকেও এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  জয়দেবপুর-ঈশ্বরদী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close