বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বদেশ প্রতিদিনের খবরে স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল স্থাপন
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন, স্বস্তিতে রোগীরা
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৫:০২ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ৭:৩০ PM

‘রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স অন্ধকার ও গরমে অতিষ্ঠ রোগীরা’ শিরোনামে দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকায় খবর প্রকাশের পর রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান ঘটেছে। অবশেষে স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে হাইব্রিড সোলার প্যানেল। এতে স্বস্তি ফিরে পেয়েছেন রোগীরা।

রবিবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন সোলার সিস্টেমটির উদ্বোধন করা হয়। স্থানীয় প্রশাসনের সহায়তায় পরিবেশবান্ধব এই বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার।

আরও পড়ুন

 এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, আবাসিক মেডিকেল অফিসার নবীউল ইসলাম, প্রধান সহকারী সোহেল আহমেদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাট ছিল নিত্যদিনের সমস্যা। এতে রোগীরা যেমন ভোগান্তিতে পড়তেন, তেমনি ব্যাহত হতো চিকিৎসা সেবা, ল্যাব টেস্ট, ইসিজি মেশিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্ধকার ও গরমে রোগীদের দুর্ভোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে, টনক নড়ে কর্তৃপক্ষের। এরপরই উপজেলা প্রশাসনের উদ্যোগে সোলার সিস্টেম স্থাপনের কাজ শুরু হয়।

নতুন সোলার প্যানেল স্থাপনের ফলে এখন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে কম্পিউটার, ফ্যান, লাইট, ইসিজি মেশিনসহ জরুরি সেবা ২৪ ঘণ্টা চালু রাখা সম্ভব হবে। এতে রোগীরা যেমন স্বস্তি পাচ্ছেন, তেমনি চিকিৎসা ব্যবস্থার মানও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বলেন, ‘এই হাইব্রিড সোলার সিস্টেম স্বাস্থ্য সেবার ধারাবাহিকতা নিশ্চিত করবে। বিশেষ করে রাতের জরুরি সেবা ও ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, ‘প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে স্বাস্থ্য সেবা সচল রাখা সময়োপযোগী সিদ্ধান্ত। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকলেও এখন স্বাস্থ্যসেবা ব্যাহত হবে না।’

স্থানীয়দের আশা, এই উদ্যোগের ফলে চিকিৎসা সেবা আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন ও উন্নত হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স   স্বাস্থ্য   চিকিৎসা সেবা   হাসপাতাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close