
সংগৃহীত ছবি
ফরিদপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ‘বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’ শীর্ষক এক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি-ফরিদপুর এই কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, “বিদেশ-ফেরত কর্মীরা আমাদের দেশের সম্পদ। তাদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সঠিক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে সমাজের মূলধারায় পুনরেকত্রীকরণ করতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
কর্মশালায় বিদেশ-ফেরত অভিবাসীদের ঘুরে দাঁড়ানো ও সফলতার গল্প তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, ব্র্যাকের সার্বিক সহায়তায় সৌদি আরব ফেরত এক নারী উদ্যোক্তা বর্তমানে মুদি দোকান পরিচালনার মাধ্যমে স্বাবলম্বী হয়ে সংসার চালাচ্ছেন।
এ ছাড়া ওমান ফেরত অপর এক নারী প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সফলভাবে জীবনযাপন করছেন।
কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক প্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
উপস্থিত অতিথি ও কর্মকর্তাবৃন্দ: অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন— ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুষ্মিতা সাহা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ. এস. এম. মঈনুল আহসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাসউদা হোসেন, ফরিদপুর টিটিসির অধ্যক্ষ মো. আখতারুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. ফরহাদুল মিরাজ, ডেপুটি সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) সৈয়দ আরিফুল হক, ডিইএমও ফরিদপুরের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক, বিসিকের শিল্পনগরী কর্মকর্তা মো. মাইনুল হাসান এবং জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. রেজাউল হক।
ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংকের এজিএম ও অঞ্চল প্রধান মো. ফরহাদ হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ম্যানেজার আলাউদ্দিন আহমেদ, সোনালী ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন, রূপালী ব্যাংকের ম্যানেজার (এসপিও) হোসেন মো. রাসেল এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার (পিও) মাহমুদা সুলতানা।
ব্র্যাকের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ম্যানেজার মোহাম্মদ হোসেন খান, জোনাল ম্যানেজার (জেডএম) সঞ্জয় ব্যানার্জী, জেলা সমন্বয়কারী মোহাম্মাদ আসাদুল্লাহ এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ফরিদপুরের জেলা সমন্বয়কারী আনিসুর রহমান।
এ ছাড়াও কর্মশালায় সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিবুল্লাহ, ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, দৈনিক কুমার পত্রিকার সম্পাদক এম. এম. রুবেল ও সাংবাদিক রবিউল হাসান (রাজিব) সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।