প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৮:২০ AM

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণাকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বিশ্লেষকরা। খবর আল জাজিরার।
ট্রাম্প জানিয়েছেন, এই যুদ্ধবিরতির মাধ্যমে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসানের সম্ভাবনা তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এটি শান্তির পথে বড় একটি পদক্ষেপ হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের এই ঘোষণার পর এখন পর্যন্ত ইসরায়েল কিংবা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিশ্বজুড়ে এই ঘোষণাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের শত্রুতা ও উত্তেজনার পর এমন একটি পদক্ষেপ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা জাগাতে পারে।
তবে বাস্তবে এই যুদ্ধবিরতির কতটুকু প্রভাব পড়বে এবং কতটা দীর্ঘস্থায়ী হবে, সেটিই এখন দেখার বিষয়।
স্বদেশ প্রতিদিন/এমএম