প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯:৫২ পিএম

স্ট্যান্ডার্ড স্টুডেন্টস এডমিশন এন্ড সাপোর্ট সার্ভিসেস শীর্ষক কর্মশালা
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশনঃ বিএসি অ্যাক্রেডিটেশন, স্ট্যান্ডার্ড স্টুডেন্টস এডমিশন এন্ড সাপোর্ট সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।
আজ সোমবার (২৩ জুন) দুপুর ২টায় এ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন অর্জনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্টান্ডার্ড-৬ এর স্টুডেন্টস এডমিশন এন্ড সাপোর্ট সার্ভিসেস বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরেন।
কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ- প্রফেসর ড. মো. সালাউদ্দীন এবং প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।
প্রসঙ্গত, তারা অ্যাক্রেডিটেশনের বিভিন্ন ধাপ, কাঠামো ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন।
এছাড়াও, কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘স্ট্যান্ডার্ড ৬: স্টুডেন্টস এডমিশন এন্ড সাপোর্ট সার্ভিসেস’ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর ও দলীয় আলোচনায় অংশগ্রহণ করেন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বাস্তবায়ন কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।