বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
বরগুনায় ডেঙ্গু আক্রান্তে বাড়ছে মৃত্যুর মিছিল
মিরাজ খান, বরগুনা
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ১০:১০ পিএম

বরগুনায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুর হার। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরগুনাকে 'ডেঙ্গু রেডজোন' ঘোষণা করা হয়েছে। তবে ডেঙ্গু ভাইরাস বহনকারী এডিস মশা নিধনে প্রশাসনের নেই তেমন কোনো কার্যকর উদ্যোগ।

এ জেলায় গত পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে ২ হাজার ৪শত ২ জন। বরগুনা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছে ছয়জন রোগী। উন্নত চিকিৎসার জন্য রেফারকৃত রোগীদের মধ্যে মারা গেছে আরো ১৭ জন।

এদিকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে একটি টিম গবেষণার জন্য সাত দিন ধরে তথ্য সংগ্রহ করেছেন। তাদের প্রাথমিক ধারণা বৃষ্টির পানি সংরক্ষণ করার পাত্র থেকেই এডিস মশা ছড়িয়েছে বরগুনায়।

স্থানীয়দের অভিযোগ, বরগুনাকে "ডেঙ্গু রেডজোন" ঘোষণা করলেও মশা নিধনে প্রশাসনের নেই উল্লেখযোগ্য কার্যক্রম। মশা নিধনে মানুষকে সচেতন করতে পৌর শহরগুলোতে কিছুটা প্রচার প্রচারণা করা হলেও গ্রাম পর্যায়ে তা পৌঁছে দিতে পারেনি প্রশাসন।

এডিস মশার লার্ভা নিধনে ছিটানো হচ্ছে না কোন ধরনের ঔষধ। এখনই কার্যকরী উদ্যোগ গ্রহণ না করতে পারলে মহামারী আকারে ধারণ করতে পারে ডেঙ্গুর ভয়াবহতা বলছেন বরগুনার সামাজিক সংগঠনের নেতারা।

বরগুনায় মশকনিধনে পৌরসভা কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ চোখে না পড়লেও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন মিলিতভাবে শহরের বিভিন্ন স্থান পরিচ্ছন্ন করার কাজ চালিয়ে যাচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় বরগুনায় গঠিত হয়েছে একটি সমন্বিত র‍্যাপিড রেসপন্স টিম। এ টিমে প্রায় ৩০ টি সংগঠন একত্রিত হয়ে কাজ করছে।

বরগুনা স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বারের সাধারণ সম্পাদক খান নাঈম বলেছেন, সারা দেশের ন্যায় বরগুনা জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ বরগুনা জেলাকে ডেঙ্গুর হট স্পট জেলা ঘোষণা করেছেন। বিগত দিনে দেখা গেছে বরগুনা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ নিতে উদাসীনতা দেখিয়েছে। স্বাস্থ্য বিভাগ যখন বরগুনা জেলাকে হটস্পট ঘোষণা করেছে তারপরই কিন্তু বরগুনার জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এক ছাতার নিচে এসে ডেঙ্গু প্রতিরোধে কাজ করেছেন তারপরেই কিন্তু বরগুনা জেলা প্রশাসন তাদের সাথে কাজ করা শুরু করেছে। তারা যদি আগে থেকে ডেঙ্গু প্রতিরোধে কাজ করত, তাহলে কিন্তু এই জেলা ডেঙ্গুর হটস্পট জেলা হিসেবে ঘোষণা হতো না। গতকালকে শুনেছি যে, বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ওয়ার্ডে আলাদা করে একটি কমিটি তৈরি করে দেয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে  জেলা প্রশাসনের করে দেওয়া কমিটি গুলো ডেঙ্গু প্রতিরোধে কাজ করবে।  এভাবে যদি আগে থেকেই সচেতন হওয়া যেত তাহলে হয়তো এতগুলো প্রাণহানি ঘটতো না।

বরগুনার রেপিট রেসপন্স টিমের সদস্য শহিদুল ইসলাম স্বপ্ন জানান, বরগুনা পৌরসহরে নাগরিকদের অভিযোগ, পৌরসভার পক্ষ থেকে তাদেরকে কোন ধরনের সচেতন করেনি।  অনেকেরই বাসার আশেপাশের যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলো অকেজো হয়ে রয়েছে। সেগুলো সংস্কার অথবা পরিষ্কার পরিচ্ছন্ন করতেও কেউ পৌরসভা থেকে এগিয়ে আসেনি। পৌরসভার পক্ষ থেকে পৌরনাগরিকের যে আশাটুকু ছিল, তাও করেনি বরগুনা পৌরসভা। শহিদুল ইসলাম স্বপ্ন  আরো জানান, ব্যক্তিগতভাবে আমরা প্রায় ৩০ টি সংগঠন মিলে একটি টিম করেছি। যারা পৌরসভার বিভিন্ন মহল্লায় ডেঙ্গু প্রতিরোধে কাজ করছি। তবে পৌর শহরের বিভিন্ন স্পটে যে বজ্রগুলো ছিল সেগুলো আমরা পরিষ্কার করেছি। এর ফলে হয়তো আগামী দিনে ডেঙ্গু মহামারী কমে যাবে।

"ধরিত্রী রক্ষায় আমরা" পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠনের তালতলী ও আমতলী উপজেলা সমন্বয়ক আরিফুর রহমান জানান, ডেঙ্গু প্রতিরোধে কোন কার্যকরী পদক্ষেপ না দেখে আমরা বরগুনার সামাজিক সংগঠনগুলো একত্রিত হয়ে শহর রক্ষায় কাজ করেছি। যেসব সংগঠনগুলো পরিচ্ছন্নতা কাজ করছে, তাদের আসলে যে ইন্সট্রুমেন্ট গুলো দরকার সেগুলো নেই। এ কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। সরকার অথবা সমাজের কোন দানবীর ব্যক্তি যদি আমাদের পাশে এগিয়ে আসে তাহলে আমাদের পক্ষে কাজ করা অনেকটা সহজ হবে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে জানা গেছে গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর হাসপাতালে ৬৯ জন ভর্তি হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ৭৩ জন ডেঙ্গু  আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। চলতি বছর থেকে এখন পর্যন্ত জেলায় ২ হাজার ৪শত ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা  নিয়েছেন। এর মধ্যে বরগুনা সদর হাসপাতালে ছয় জন মৃত্যুবরণ করেছেন। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে মারা গেছে আরও ১৭ জন।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  বরগুনা   ডেঙ্গু   আক্রান্ত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close