শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ চীনের কমিউনিস্ট পার্টির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানালো সিপিসি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিনিধি দলের সাথে চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয় বলে জানা যায়।

আজ সোমবার (২৩ জুন) বিকেলে বিএনপির ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, এই বৈঠকের মধ্যদিয়ে দুই পার্টি ও দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিপিসি নেতা লি হংঝং। 

এছাড়াও, আঞ্চলিক রাজনীতিতে চীনা নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আহ্বান জানান।

বিএনপির পোস্টে জানানো হয়, সোমবার চীনের রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেট হলে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান সিপিসির পলিটব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং। 

উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল চীন সফর করছেন।

বিএনপির এই প্রতিনিধি দলে জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার রয়েছেন বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  তারেক   চীন   কমিউনিস্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close