বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচনের আগেই বিদ্রুপ কেন? দলীয় পক্ষপাতের এই সংস্কৃতি বিপজ্জনক
রাহাতুল আলম রূপান্তর
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ১০:৪২ পিএম আপডেট: ২৪.০৬.২০২৫ ১১:১৭ এএম

৪০০ আসনের মধ্যে ৩০০ আসন পাওয়ার যে মন্তব্য এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী দিয়েছেন, তা নিয়ে অনেকে বিদ্রুপ করছেন। প্রশ্ন হলো—কোন যুক্তিতে?

নির্বাচন কি ইতোমধ্যে শেষ হয়ে গেছে? যদি না হয়ে থাকে, তাহলে আপনি কীভাবে নিশ্চিত হলেন তারা ৩০০ আসন পাবে না?

একই ধরনের বক্তব্য যদি আপনার পছন্দের কোনো রাজনৈতিক নেতা দিতেন, তখন কি এতটা ক্ষোভ দেখাতেন? বরং গদগদ হয়ে ফেসবুকে শেয়ার করতেন, ঢাক-ঢোল পিটিয়ে প্রচার করতেন। তখন কি “গণতন্ত্র” বা “ভোটাধিকার” শব্দগুলো মনে পড়ত?

স্মরণ করিয়ে দিই, কিছুদিন আগেই বিএনপি নেতা ড. মঈন খান বলেছিলেন—‘দেশের মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু দ্রুত নির্বাচন চায়।’ বলুন তো, কোন গণতান্ত্রিক যুক্তিতে এই বক্তব্যকে সমর্থন করা যায়? তখন তো এটিকে “রাজনৈতিক দূরদর্শিতা” বলে বাহবা দিয়েছিলেন!

বাংলাদেশে এমন একটি দলও দেখাতে পারবেন না, যারা বলেনি—‘জনগণ আমাদের চায়’। যদি সত্যিই সব দল জনগণের পছন্দের হয়, তাহলে গত ৫০ বছরে কেবল দুই দলই পালাক্রমে ক্ষমতায় এল কেন? অন্যরা কোথায় হারিয়ে গেল?

“১৮ কোটি মানুষ আমাদের চায়”—এই দাবি যদি অন্য কোনো দল করে, তখন তা কি কোরআন-হাদিসের মত অমোঘ সত্য হয়ে যায়? সেইসব বক্তব্য নিয়ে কি আপনি সমানভাবে প্রতিবাদ করেন? নাকি এনসিপির মতো ছোট দল নিরাপদ টার্গেট হওয়ায় নির্বিঘ্নে ব্যঙ্গ করছেন, কারণ তাদের পক্ষ থেকে কেউ থ্রেট দেবে না?

আপনার এই দ্বৈত মানদণ্ডই (এক দল বললে প্রশংসা, অন্য দল বললে বিদ্রুপ) আসলে অন্ধ দলীয় আনুগত্যের নগ্ন বহিঃপ্রকাশ।

নাসির উদ্দিন পাটোয়ারী একটি বৈধ রাজনৈতিক দলের নেতা। নির্বাচনে অংশ নিয়ে জয়লাভের প্রত্যাশা করতেই পারেন। যদি বলি, ‘এই দল নিশ্চিতভাবে জিতবে’, তাহলে তো বাকি দলগুলোর নির্বাচনে অংশগ্রহণই নিষ্প্রয়োজন হয়ে পড়ে—তাই না?

ভুলে যাবেন না, এ ধরনের দলভিত্তিক বিদ্বেষ ও ফ্যাসিবাদী সংস্কৃতি গণতন্ত্রের জন্য হুমকি।

লেখক: গণমাধ্যম কর্মী

স্বদেশ প্রতিদিন/কেএইচ



আরও সংবাদ   বিষয়:   বিদ্রুপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close