রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, নতুন রোগী ২ হাজার ছাড়াল      ● আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন      ● গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ      ● বিলুপ্তির পথে জামালপুরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প      ● আলমডাঙ্গায় ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবার পেল নতুন ঘর      ● ধান নষ্টের পর বাড়িতে হামলা-ভাঙচুর      ● ১৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২৩ প্লাটুন      ● অগ্নিকাণ্ডে বাকপ্রতিবন্ধী সোহাগের বসতঘর ভস্মীভূত      ● সিলেটে পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ      ● ডিসেম্বরের মধ্যে দেশে গৃহযুদ্ধের ষড়যন্ত্র চলছে      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু      ● পৃষ্ঠপোষকতার অভাবে স্থবির পাবনার সাংস্কৃতিক চর্চা      
যশোরে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি ভুয়া, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
যশোর প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ১১:৩৯ পিএম

যশোর শিক্ষা বোর্ডে ২৬ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে—এমন একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

রোববার (২২ জুন) বিকেলে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ছড়ানো বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এতে তার নাম ও জাল স্বাক্ষর ব্যবহার করে বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র চুরি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বোর্ড জানায়,পরীক্ষাটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৬ জুনই অনুষ্ঠিত হবে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের শনাক্তে কাজ চলছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত ভুয়া তথ্যে বিভ্রান্ত না হয়ে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে সকল পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। এ ধরনের প্রতারণা আইনত শাস্তিযোগ্য অপরাধ বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, যশোর বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ৫৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এনআর




আরও সংবাদ   বিষয়:  যশোর   এইচএসসি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close