বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমরা অযোগ্য হলে বিদেশি এনে কাজ করান, সাথে আমাদের রাখেন কামলা হিসেবে
ইলিয়াস মাহমুদ নিরব
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ১১:৫৭ পিএম আপডেট: ২২.০৬.২০২৫ ১২:১০ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ কি বিদেশি কোম্পানি দিয়ে অসংখ্য প্রকল্প করেনি?? শুধু লেবার বাংলাদেশী বাকি সকল স্টাফ বিদেশি এরকম হয়নি?? বিদেশি কোম্পানির সাথে চুক্তিভিত্তিক প্রকল্প বাংলাদেশের অভাব আছে??

এই যে সিঙ্গাপুর তাদের প্রায় সকল প্রতিষ্ঠান বিদেশিরা এসে ঠিক করে দিলো। মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রের বিশেষ করে দুবাই, কাতার, বাহরাইন তাদের দেশের এয়ারপোর্ট, বন্দর, হাসপাতাল, এমনকি শিক্ষাখাত বিদেশীরা চালিয়েছে এখনও চালায়।
আমাদের দেশের মানুষ যদি অযোগ্য হয় তা হলে আপনি অবশ্যই বিদেশি এনে কাজ করান। সাথে কিছু বাংলাদেশী রাখেন কামলা হিসেবে। রেখে কাম শেখান। কাজ শেখা হয়ে গেলে, প্রফেশনাল মুড চলে আসলে বুঝে নিন।

আমি তো মনে করি সিঙ্গাপুরের মত বা দুবাই কাতারের মত বাংলাদেশেরও বড় বড় সেবাখাতগুলো আগামী ১০/২০ বছরের জন্য বিশ্বের নামকরা সব প্রতিষ্ঠানের কাছে ডাক উঠিয়ে লিজ দিয়ে দেয়া উচিৎ। শর্ত ওভাবে থাকবে যেভাবে পিজি হাসপাতালের স্পেশালিষ্ট হাসপাতালটা কোরিয়ানদের দিয়ে করানো হয়েছে, পদ্মাসেতু চায়নিজদের দিয়ে করানো হয়েছে, মেট্রোরেল জাপানিজদের দিয়ে করানো হয়েছে। একই ভাবে বাংলাদেশের পোর্ট, বন্দর, হাসপাতাল পরিচালনার জন্য বিশ্বের নাম্বার ওয়ান প্রফেশনালদের হাতে আগামী ১০/২০ বছরের জন্য লিজ দিয়ে দেয়া দরকার। তাদের সাথে শর্ত ওভাবে রাখবে সরকার তুমি ইনভেস্ট করো ব্যবসা করো, এবং আমার দেশের এসব প্রতিষ্ঠানগুলোকে ইন্টারন্যাশনাল মানে নিয়ে আসো। এর ফাঁকে আমাদের দেশের অযোগ্য জনশক্তি এদের সাথে কাজ করতে করতে সব শিখে নিলো।

বাংলাদেশের বন্দরে একটি জাহাজ খালাস হতে সময় লাগে ১৪দিন!! একই জাহাজ দুবাইয়ের একটি কোম্পানি তাদের দায়িত্বে থাকা বন্দর থেকে খালাস করে ১৪ ঘণ্টারও কম সময়ে। তো কোন বন্দরের সাথে ব্যবসায়ীরা বিজনেস করবে?? যারা ১৪দিন পর্যন্ত তাদের মাল ফালায়ে রাখে, মালামাল চুরি করে, নষ্ট করে নামাতে গিয়ে তাদের বন্দরের সাথে?? 

আফগানিস্তানের তালেবান দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন করার পরপরই তাদের প্রধান  বিমানবন্দর তুরস্কের হাতে ছেড়ে দিয়েছে। তুরষ্ক তাদের যোগ্য ম্যানপাওয়ার দিয়ে সেই বিমানবন্দর পরিচালনা করছে। কাবুল বিমানবন্দরের মান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে অনেক অনেক ভালো।

ঢাকার বিমানবন্দরে যে অপেশাদারিত্ব চলে এতে এটাও বিশ্বের নাম করা এজেন্সির কাছে লিজ দিয়ে দেয়া উচিৎ। আগে দেশের মানুষ কাজ শিখুক। প্রফেশনালিজম শিখুক। তারপর দায়িত্ব নিক। এতে দেশ এগিয়ে যাবে। অযোগ্য অপদার্থ জনশক্তি দিয়ে আপনি ১৮ কোটি মানুষের দেশকে এগিয়ে নিতে পারবেন না।

অপশন ২টা- হয় বিদেশে গিয়ে কাজ শিখে আসুন। অথবা দেশে বসে এক্সপার্টদের সাথে নিয়ে পাশে বসে কাজ শিখুন।

লেখক: সাংবাদিক।
(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আমরা   অযোগ্য   বিদেশি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close