বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাভারণ রেলস্টেশনে স্টপেজ দাবিতে মানববন্ধন
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ১১:৪৭ পিএম আপডেট: ২২.০৬.২০২৫ ১২:১০ এএম

যশোরের শার্শার নাভারণ রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের নির্ধারিত স্টপেজ (বিরতি) চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুর ২টার দিকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে। এ সময় বেনাপোলগামী বন্ধন এক্সপ্রেস ট্রেন আটকে রেখে স্থানীয়রা তাদের দাবি তুলে ধরেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার সংযোগস্থল, ঝিকরগাছা ও শার্শা উপজেলার বাণিজ্যিক কেন্দ্রবিন্দু নাভারণ। অথচ এখানে কোনো আন্তঃনগর ট্রেন থামে না। এতে করে হাজারো যাত্রী প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অবিলম্বে এ স্টেশনে স্টপেজ চালুর দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দুই পাশে প্লাটফর্ম এবং রেললাইনের ওপর অবস্থান নেন। একপর্যায়ে বন্ধন এক্সপ্রেস ট্রেনটি রেলস্টেশনে থামিয়ে দেওয়া হয়। পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানীয়দের আশ্বাস দিলে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে।

কর্মসূচিতে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খাঁন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  নাভারণ   রেলস্টেশন   স্টপেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close