প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৭:০৬ পিএম

সংগৃহীত ছবি
“যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পরমাণু আলোচনার ঠিক আগে ইরানের ওপর ইসরায়েলের হামলার লক্ষ্য হলো আলোচনাকে নস্যাতের চেষ্টা”, এমনটিই মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান।
তুরস্কের রাজধানী ইস্তানবুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি ইসরায়েলের হামলাকে ‘সরাসরি ডাকাতি’ উল্লেখ করে এর নিন্দা জানান এবং অভিযোগ করেন যে দেশটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, ১৩ জুনের হামলার মাধ্যমে নেতানিয়াহু সরকারের আসলে লক্ষ্য ছিল আলোচনা প্রক্রিয়াকে দুর্বল করা।
তিনি আরো বলেন, নেতানিয়াহু সরকার প্রমাণ করছে যে তারা এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা।
খবর : বিবিসি বাংলা