বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৯:৩৬ পিএম

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

এ বিষয়ে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ইকবাল বাহার বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন। তবে তাঁকে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।

সর্বশেষ ইকবাল বাহার রাজধানীর রাজারবাগ টেলিকম ও ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনারের দায়িত্বে ছিলেন। পুলিশ সদর দপ্তরের রেকর্ড অনুযায়ী, ২০১৯ সালে তিনি স্বাভাবিক অবসরে (PRL) যান।

তাঁর আটকের কারণ বা পটভূমি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো না হলেও, বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে তৎপরতা চলছে বলে একটি সূত্র জানিয়েছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিবিতে নেওয়া হয়েছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা হচ্ছে না।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  সাবেক   অতিরিক্ত   আইজিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close