বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেসবুকে যুক্ত হলো পাসকি ফিচার, যেসব সুবিধা রয়েছে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৫:১৯ পিএম আপডেট: ২০.০৬.২০২৫ ৫:৩৫ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেসবুক সাইবার নিরাপত্তায় বড় এক পরিবর্তনের পথে এগোলো।  নিরাপত্তা জোরদারে প্ল্যাটফর্মটি চালু করেছে আধুনিক লগইন প্রযুক্তি ‘পাসকি’ (Passkey)—যার মাধ্যমে এখন থেকে পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

কোম্পানি মেটা জানিয়েছে বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল অ্যাপে এই ফিচার চালু হয়েছে। ভবিষ্যতে এটি  অন্যান্য প্ল্যাটফর্মেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে ।

পাসকি কী ?
‘পাসকি’ হলো FIDO (Fast Identity Online) অ্যালায়েন্সের আওতায় গঠিত একটি ক্রিপ্টোগ্রাফিক কী। এটি ব্যবহারকারীর ডিভাইসেই নিরাপদভাবে সংরক্ষিত থাকে।

কীভাবে কাজ করে? 
ফেসবুকে পাসকি দিয়ে লগইনের সময় ব্যবহারকারীকে ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন অথবা ফোনের পিন দিয়ে পরিচয় নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যাচাইকরণ হবে সম্পূর্ণভাবে ব্যবহারকারীর ডিভাইসেই।

কীভাবে চালু করবেন ফিচারটি?

ফেসবুক অ্যাপের ‘অ্যাকাউন্ট সেন্টার’-এ গিয়ে পাসকি চালু করা যাবে। লগইনের সময় অ্যাপ থেকেই পাসকি সেটআপের জন্য প্রম্পট আসতে পারে।

একবার পাসকি চালু হলে এটি একটি নির্দিষ্ট নাম পাবে, যা ব্যবহারকারীর ই-মেইল বা মোবাইল নম্বর থেকে তৈরি হবে। 

ওয়েব ভার্সনে এখনই নয়, এই সুবিধাটি শুধু মোবাইল অ্যাপে সীমাবদ্ধ। 

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, ফেসবুকের এই নতুন ফিচার অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা বলছেন, বায়োমেট্রিক-নির্ভর লগইন সিস্টেমই আগামী দিনের ডিজিটাল নিরাপত্তার ভবিষ্যৎ।

স্বদেশ প্রতিদিন/কেআইকে 

আরও সংবাদ   বিষয়:  ফেসবুক   যুক্ত     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close