শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বান্দরবানে সেনা অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ৯
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৫:২৯ পিএম আপডেট: ২০.০৬.২০২৫ ৯:১০ PM
আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বান্দরবানে সেনা অভিযানে অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের ৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (২০ জুন) ভোরে সাড়ে ৫টায় বান্দরবান সেনা রিজিয়নের নির্দেশনায় জেলা সদরের টংকাবতী ইউপির পূর্ণবাসন চাকমা পাড়ায় ও ইমানুয়েল ত্রিপুরা পাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও সরঞ্জাম'সহ তাদের আটক করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন আলীকদম জোনের উপ অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ।

আটককৃতরা হলেন, আনন্দ মোহন চাকমা (৭২), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫), জ্যোতি বিকাশ চাকমা (২৮), পাখি রাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০), জুয়েল ত্রিপুরা (২৬)। তারা পুনর্বাসন চাকমা পাড়া ও ইমানুয়েল ত্রিপুরা গ্রামের বাসিন্দা।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে পাহাড়ি সশস্ত্র সংগঠনের এসব সক্রিয় সদস্যরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজী, ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। এমন গোপন সংবাদ পেয়ে দুর্গম এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে পুর্ণবাস ও ইমানুয় পাড়া এলাকা থেকে সশস্ত্র সংগঠনের ৯ জনকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ৪টি গাদা বন্দুক, ২টি ব্যারেল, ৩ ছুরি, ২০ জোড়া বুট, ১০টি ট্যাব, ২০টি মোবাইল ফোন, ইউনিফর্ম এবং ইলেকট্রিক তার। এছাড়া উদ্ধারকৃত অস্ত্র এবং অন্যান্য আলামত জব্দ করে আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

আলীকদম জোনের উপ অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ বলেন, “আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম এবং লামা এলাকায় কোন প্রকার চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ সেনাবাহিনী সকল প্রকার চাঁদাবাজি এবং যেকোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সদা তৎপর। অবৈধ অস্ত্রধারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   সেনা   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close