বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনা, গজারিয়ায় ছুটির দিনে যানজট
মহিউদ্দিন আহমেদ, গজারিয়া
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৫:২৯ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে পৃথক স্থানে একাধিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হওয়ার কারণে দুপুর পৌনে দুইটা হতে মহাসড়কের ৮ কিলোমিটার জুড়ে যানজট তৈরী হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশের এসআই ফয়সাল আহম্মেদ জানান,  দুপুর আনুমানিক দেড়টায় দিকে মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দী এলাকায় সুপার স্টার কোম্পানি সংলগ্ন মহাসড়কে ওই কারখানার মালামাল বহন কাজে ব্যবহৃত একটি লরির সাথে ঢাকা অভিমুখী একটি প্রাইভেট (ব্যক্তিগত) গাড়ির সংঘর্ঘের কারণে মহাসড়কের ঢাকা থেকে কুমিল্লাগামী লেনে যানজটের সৃষ্টি হয়।

পক্ষান্তরে দুপুর তিনটার দিকে মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দী এলাকা অতিক্রমের সময়ে  ঢাকা অভিমুখী লাল সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক বিভাজনে উঠে পড়ার কারণে মহাসড়কের দুর্ঘটনা স্হলের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরী হয়। রেকার ডেকে সড়ক বিভাজনে উঠে পড়া গাড়িটি সরিয়ে মেয়ার কাজ চলছে। তবে কখন যানবাহন চলাচল স্বাভাবিক হবে নিশ্চিত করতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।

ভবেরচর হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কের গজারিয়া অংশে সংঘটিত পৃথক সড়ক দুর্ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি। তবে কয়েকজন যাত্রী আহত ও দুটি গাড়ীর অংশ বিশেষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। 

কুমিল্লা থেকে ছেড়ে আসা গজারিয়ার ভিটিকান্দী এলাকায় জ্যামে আটকে পড়া স্টার লাইন পরিবহনের একাধিক যাত্রী শুক্রবার বিকাল ৪টায় বলেন, দাউদকান্দী সেতুর টোলপ্লাজা অতিক্রমের পর পরই  আমাদের গাড়ি জ্যামে পড়ে,  ৫ কিলোমিটার পথ পাড়ি দিতে আনুমানিক ৪০ মিনিট লেগেছে।

সংশ্লিষ্ট ভুক্তভোগী যাত্রী, চালক ও মহাসড়ক ব্যবহারকারী মানুষেরা ছুটির দিনে মহাসড়ক আটকে পড়ে নানামুখী ভোগান্তির শিকার হয়েছেন। বিশেষ করে বৃষ্টিভেজা বৈরী আবহাওয়ায় সড়কে আটকে থাকা নারী ও শিশু যাত্রীরা ছিলেন বেশী অসহায়। 

এই প্রতিবেদন পাঠানোর সময় পর্যন্ত ( বিকাল সাড়ে ৫টা) মহাসড়কের গজারিয়া অংশে যানজট অব্যাহত ছিল।

স্বদেশ প্রতিদিন/কেআইকে 

আরও সংবাদ   বিষয়:  মহাসড়ক   দুর্ঘটনা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close