প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১২:৩৭ পিএম আপডেট: ১৯.০৬.২০২৫ ১২:৫৮ PM

বিচারের সচ্ছতার স্বার্থে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমামনার মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিয়োগ পাওয়া অ্যামিকাস কিউরি হলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
যেখানে আগামী বুধবার এই আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া এ ওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল।
সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানি হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা। এখন আইন অনুযায়ী এই দুজনের সাজা দিতে পারবেন ট্রাব্যুনাল।
ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে ১ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানার বিধান আছে। ২২৭ মামলায় ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনাসহ দুই জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।
এরপর ২৫ মে শেখ হাসিনা ও বুলবুলকে ৭ দিনের মধ্যে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও ৩ জুন দুই আসামি কিংবা তাদের পক্ষে কোনো আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হননি।
স্বদেশ প্রতিদিন/এমএম