বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিশ্ব এখন বিপর্যয়ের দ্বারপ্রান্তে: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৮:১৭ AM

ইরান ও ইসরাইলের চলমান উত্তেজনার মধ্যে বিশ্ব এখন বিপর্যয়ের একেবারে কিনারায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

বুধবার (১৮ জুন) সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে এক বক্তব্যে তিনি এই উদ্বেগ জানান।

জাখারোভা বলেন, ‘ইসরাইল ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। আমি সামরিক স্থাপনার কথা বলছি না, বরং শান্তিপূর্ণ পারমাণবিক উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর কথা বলছি।’

তিনি বলেন, ‘এটা এক ধরনের ভয়ঙ্কর খেলা, যেটা দুঃখজনকভাবে প্রত্যাশিতভাবেই ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে। এখন বিশ্বের বিপর্যয়ের দূরত্ব মাত্র কয়েক মিলিমিটার।’

তবে এই ভয়াবহতার মধ্যেও তিনি কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন। তার মতে, শান্তিপূর্ণ সমাধানের পথ এখনও উন্মুক্ত রয়েছে।

গত ছয় দিন ধরে ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের বিভিন্ন স্থাপনায় আঘাত হানা হচ্ছে। পাল্টা জবাবে ইরানও ইসরাইল লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

ইসরাইলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র ইরানকে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে। তবে বিষয়টিকে ঘিরে ক্রমেই আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।

এই প্রেক্ষাপটে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইসরাইলকে সামরিক সহায়তা দেয়, তাহলে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে পড়বে।’

তিনি আরও জানান, মস্কো ইরান ও ইসরাইল- দুই দেশের সঙ্গেই সংলাপে রয়েছে।

পুতিন জানিয়েছেন, এই সংকটে মধ্যস্থতা করতে রাশিয়া প্রস্তুত। এ বিষয়ে অন্যান্য আঞ্চলিক নেতাদের সঙ্গে হওয়া তার আলোচনার অগ্রগতিও আমিরাতি নেতাকে জানিয়েছেন তিনি।

আল জাজিরা জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং জানান, রাশিয়া সংকট নিরসনে মধ্যস্থতায় প্রস্তুত রয়েছে।

সূত্র: ইয়েনি সাফাক, রয়টার্স ও আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাশিয়া   বিশ্ব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close