প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১০:২৫ AM

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘বাংকার ধ্বংসকারী’ বোমা হিসেবে পরিচিত জেবিইউ-৫এ/বি ম্যাসিভ অরড্যান্স পেনিট্রেটর (এমওপি)। এটি পারমাণবিক নয়, কিন্তু ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০০ ফুট (৬১ মিটার) নিচে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম।
বোমাটির ওজন ৩০ হাজার পাউন্ড (১৩ হাজার ৬০০ কেজি), যা একমাত্র মার্কিন বি-২ স্পিরিট স্টিলথ বোমার মাধ্যমে বহন করা সম্ভব। এই স্টিলথ বোমার রাডারে শনাক্ত হওয়া কঠিন এবং এটি একটানা ১১ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ইরানের ফারদো পারমাণবিক স্থাপনা, যা পাহাড়ের গভীরে অবস্থিত, ধ্বংসে এই বোমাই সবচেয়ে কার্যকর হতে পারে। তবে এই অস্ত্র এখনো যুদ্ধে ব্যবহার করা হয়নি, এবং ইসরায়েলের কাছে এই বোমা নেই।
যুক্তরাষ্ট্র এখনো ইসরায়েলকে এমওপি ব্যবহারের অনুমতি দেয়নি, ফলে এটি বাস্তবে ব্যবহার হবে কিনা, তা নির্ভর করছে ওয়াশিংটন কতটা সরাসরি ইরানবিরোধী অভিযানে অংশ নিচ্ছে তার ওপর।
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/এমএম