মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নোবেলের সঙ্গে ইডেনের সেই ছাত্রীর বিয়ের নির্দেশ আদালতের
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৯:১৬ AM আপডেট: ১৯.০৬.২০২৫ ৯:১৮ এএম

ধর্ষণ মামলার আসামি গায়ক মাইনুল আহসান নোবেল ও মামলার বাদী (ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী) একে অপরকে বিয়ে করতে সম্মত হয়েছেন। উভয়ের সম্মতির ভিত্তিতে কারাগারে রেজিস্ট্রি কাবিননামা অনুযায়ী বিবাহ সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বুধবার (১৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের পক্ষে এ সংক্রান্ত আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

নোবেলের আইনজীবীর আবেদনে উল্লেখ করা হয়, ‘বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি দায়ের হয়েছিল। বর্তমানে উভয়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। সে কারণে জেল হাজতে বিবাহের অনুমতি প্রার্থনা করা হচ্ছে।’

গত ১৯ মে গভীর রাতে রাজধানীর ডেমরা থানা এলাকার স্টাফ কোয়ার্টার থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। এর আগেই ইডেন কলেজের সাবেক এক ছাত্রী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী ও নোবেলের পরিচয় ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল তাকে স্টুডিও দেখানোর কথা বলে ডেমরার নিজ বাসায় নিয়ে যান এবং সেখানে তাকে আটক রেখে ধর্ষণ করেন। অভিযোগে আরও বলা হয়, ধর্ষণের ভিডিও ধারণ করে পরবর্তীতে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সাত মাস তাকে জিম্মি করে রাখা হয়।

ঘটনার সূত্রপাত ঘটে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওর মাধ্যমে, যেখানে নোবেলকে একজন নারীকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামাতে দেখা যায়। সেই ভিডিও দেখে ছাত্রীর পরিবার তাকে শনাক্ত করেন এবং ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রীটিকে উদ্ধার করে এবং নোবেলকে গ্রেফতার করে।

২০ মে নোবেলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

২০১৯ সালে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে তৃতীয় স্থান লাভ করে আলোচনায় আসেন নোবেল। তবে সময়ের সঙ্গে সঙ্গে নানা বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।

২০২৩ সালের ২৬ এপ্রিল কুড়িগ্রামে একটি কনসার্টে তার ‘অসাংগঠিত আচরণে’ ক্ষুব্ধ হয়ে দর্শকরা মঞ্চে জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন। এরপর কিছুটা সময় পর নোবেল আবারও বিভিন্ন অনুষ্ঠান ও গণমাধ্যমে অংশগ্রহণ শুরু করেন। তবে এবার তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ ও গ্রেফতার পরিস্থিতিকে পুরোপুরি বদলে দেয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নোবেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close